‘আদালত এখন বন্ধ হবে, আর খোলা হলে বম মারা হবে’

ময়মনসিংহ প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৬, ০০:১০ আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০০:১০

‘আদালত এখন বন্ধ হবে, আবার জানুয়ারিতে খুলা হবে। আর যদি খুলা হয় তাহলে বম মারা হবে।’ এমন হুমকি দিয়ে লেখা একটি চিরকুট ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সিনিয়র সিভিল জজ আদালত প্রাঙ্গণে জজের কক্ষে প্রবেশপথের দেয়ালে লাগানো অবস্থায় পাওয়া গেছে। 

একই ধরনের আরেকটি চিরকুট আদালতের এ এস এম মেহেদী হাসান নামে এক আইনজীবীর কক্ষ থেকেও উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে চিরকুট দুটি নজরে আসার পর আদালত প্রাঙ্গণে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পাশাপাশি বিচারপ্রার্থী ও আইনজীবীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ঈশ্বরগঞ্জ সিনিয়র সিভিল জজ আদালতের নাজির রবিউল ইসলাম মঙ্গলবার বিকালে ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পাশাপাশি ঈশ্বরগঞ্জ বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সন্ধ্যায় আরেকটি জিডি করা হয়।

ঈশ্বরগঞ্জ পৌরসভার থানা রোডের দত্তপাড়া এলাকায় ১৯৮০ সালে ঈশ্বরগঞ্জ চৌকি আদালত প্রতিষ্ঠা হয়েছিল। পরে এই আদালতকে ঈশ্বরগঞ্জ সিনিয়র সিভিল জজ আদালতে রূপান্তর করা হয়। এখানে থেকে ঈশ্বরগঞ্জ, নান্দাইল ও গৌরীপুর উপজেলার বিচারিক কার্যক্রম পরিচালিত হয়।

একাধিক বিচারপ্রার্থী জানান, আদালতের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরা নেই, এটা খুবই দুঃখজনক। সিসি ক্যামেরা থাকলে যে এই কাজ করেছে, তাকে চিহ্নিত করা যেত। একই ধরনের দুটি চিরকুটের বিষয়টি কিছুটা জটিল মনে হচ্ছে।

ঈশ্বরগঞ্জ সিনিয়র সিভিল জজ আদালতের সরকারি কৌঁসুলি এ এস এম সারোয়ার জাহান বলেন, ‘আদালত প্রাঙ্গণে হুমকিসূচক চিরকুট পাওয়া অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। এতে বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এ ধরনের কাজ যে করেছে, তাকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।’

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ‘আদালত প্রাঙ্গণ ও এক আইনজীবীর কক্ষে পাওয়া হুমকির চিরকুট পাওয়ার ঘটনায় পৃথক দুটি জিডি করা হয়েছে। মঙ্গলবার বিকালে আমি আদালত এলাকা পরিদর্শন করেছি। কী কারণে কারা এই কাগজ লাগিয়েছে, বোঝা যাচ্ছে না। চিঠি দেখে বোঝা গেছে আনকোরা হাতের লেখা। পরিস্থিতি বিবেচনায় আদালত প্রাঙ্গণকে পুলিশি টহল ও গোয়েন্দা সংস্থার নজরদারির আওতায় আনা হয়েছে। জিডি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
আরেক মামলায় গ্রেফতার সাবেক এমপি আবুল কালাম আজাদ  
সিআইডির প্রতিবেদনেও বাদীর নারাজি এবার ৭ পুলিশের বিরুদ্ধে মামলায় আদালতের নতুন নির্দেশ
ট্রাইব্যুনালে সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্য, ‘ভয় পাইছে’
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার