ফল প্রত্যাখ্যান করলেন বিএনপির পরাজিত প্রার্থী, পুনঃগণনার দাবি

ময়মনসিংহ প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫১ আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫১

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে ব্যাপক কারচুপি, অনিয়ম ও প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠেছে। বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে হালুয়াঘাটের ধারা বাজার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে অবিলম্বে ভোট পুনঃগণনার দাবি জানান।

সংবাদ সম্মেলনে প্রিন্স লিখিত বক্তব্যে অভিযোগ করেন, নির্বাচনের আগের দুই রাতে স্বতন্ত্র প্রার্থীর লোকজন বিভিন্ন এলাকায় ভোটারদের মাঝে টাকা বিতরণ করেছে। স্থানীয়রা কিছু ক্ষেত্রে তাদের আটক করলেও প্রশাসনের হস্তক্ষেপে তারা ছেড়ে দেওয়া হয়।

প্রিন্স বলেন, নির্বাচনি আচরণবিধির এই সুস্পষ্ট লঙ্ঘন সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনও কার্যকর ব্যবস্থা নেয়নি।

তিনি আরও অভিযোগ করেন, ভোটগ্রহণের দিন ধানের শীষ প্রতীকের এজেন্টদের ওপর চাপ সৃষ্টি করে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়েছে এবং অনেক কেন্দ্রে ধানের শীষের ব্যালট অযৌক্তিকভাবে বাতিল করা হয়েছে। কিছু ক্ষেত্রে প্রার্থীর ভোট স্বতন্ত্র প্রার্থীর পক্ষে গণনা করা হয়েছে।

প্রিন্স দাবি করেন, এসব ঘটনার মাধ্যমে পরিকল্পিতভাবে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা হয়েছে।

নির্বাচন পরবর্তী সময়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, হুমকি, মারধর ও বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটেছে, যা রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ বলে তিনি উল্লেখ করেন। প্রিন্স এসব ঘটনায় দ্রুত সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিপুল অনিয়ম, দুর্নীতি এবং প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের মাধ্যমে যে ফলাফল ঘোষণা করা হয়েছে, তা জনগণের প্রকৃত রায়ের প্রতিফলন নয়। আমরা এই ফলাফল প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে ভোট পুনঃগণনার দাবি জানাচ্ছি।

এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
পরাজিত শক্তির সব চক্রান্ত প্রতিহত করতে প্রস্তুত বিএনপি: রিজভী
রাশেদ খাঁনের অভিযোগ ‘রবীন্দ্রনাথের গ্রাফিতিতে লাগানো চুনকালি কেনার টাকা দেন জামায়াত আমিরের উপদেষ্টা’
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার