ইফতারে ‘বিরিয়ানি’ খেয়ে ৫০ শ্রমিক অসুস্থ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২৬, ০২:৫৫ আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৩:০০

ময়মনসিংহের ভালুকায় একটি কারখানায় ইফতারে ‘বিরিয়ানি’ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ৫০ জন শ্রমিক। এর মধ্যে ১৯ জনের অবস্থা গুরুতর। তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ইফতারের সময় উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের চেচুয়ার মোড় এলাকায় অবস্থিত গ্লোবাল সুজ লিমিটেড নামের জুতা তৈরির কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

কারখানার শ্রমিকরা জানান, কারখানাটিতে প্রায় এক হাজার ২০০ শ্রমিক কর্মরত রয়েছেন। রমজানে প্রতিদিনই শ্রমিকদের জন্য কারখানার পক্ষ থেকে ইফতারের ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার ইফতারের জন্য উপজেলার সিডস্টোর বাজারের খান হোটেল থেকে বিরিয়ানি সরবরাহ করা হয়। ইফতার করার পাঁচ থেকে ১০ মিনিটের মধ্যেই কয়েকজন শ্রমিক বমি করা শুরু করেন। একে একে প্রায় ৫০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

কারখানার সুইং সেকশনে কর্মরত শ্রমিক ফাহাদ মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, “ইফতারিতে বিরিয়ানি খাবার খাওয়ার পরপরই অনেক শ্রমিকের বমি, পেটব্যথা ও মাথা ঘোরার উপসর্গ দেখা দেয়। পরে তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।”

সুইং সেকশনের ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, “কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের জন্য ইফতারের ব্যবস্থা করে থাকে। বৃহস্পতিবার ইফতারে বিরিয়ানি দেওয়া হয়। বিরিয়ানি খাওয়ার পর প্রায় ৫০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মেহেদী হাসান বলেন, “অসুস্থ হয়ে শ্রমিকরা হাসপাতালে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য মমেক হাসপাতালে পাঠানো হয়েছে।”

মমেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, “রাত সাড়ে ১১টা পর্যন্ত ১৯ জন রোগী এ হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে বেশিরভাগ নারী। তাদের হাসপাতালের ১৩ ও ১৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।”

এ বিষয়ে মমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বাংলা ট্রিবিউনকে বলেন, “দূষিত বা বাসি খাবার খাওয়ার ফলে সৃষ্ট ফুড পয়জনিংয়ে অসুস্থ হওয়ার ঘটনা ঘটতে পারে। যারা অসুস্থ অবস্থায় এসেছেন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।”

/এএম/এবিএম/
সম্পর্কিত
কারখানা পরিদর্শকদের কাজে বাধা দিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শ্রমমন্ত্রীর
বন্ধ হয়ে গেলো বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ, দুই হাজার শ্রমিক বেকার
নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার