বালুঘাট দখল নিয়ে সংঘর্ষ, ছাত্রদলের এক নেতাকে অব্যাহতি

ময়মনসিংহ প্রতিনিধি
২৭ মার্চ ২০২৬, ০৮:৩৯ আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০৮:৩৯

ময়মনসিংহের গফরগাঁওয়ে বালুঘাট দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১১টার দিকে জাতীয়তাবাদী ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার অধীন গফরগাঁও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেনকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অনুমোদন করেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার (২৫ মার্চ) গফরগাঁও সরকারি কলেজ এলাকায় বালুঘাট দখল করতে মুক্তার হোসেন তার সমর্থকদের নিয়ে সেখানে যান। এ সময় স্থানীয় লোকজন বাধা দিলে তারা সেখান থেকে ফিরে আসেন। এর জেরে বৃহস্পতিবার তিনি  একটি মোটরসাইকেল বহর নিয়ে আবারও সেখানে যান। 

অভিযোগ রয়েছে, এ সময় তার অনুসারীরা এক নৌকার মাঝিকে মারধর করে আহত করেন এবং একটি নৌকায় আগুন দেন। খবর পেয়ে স্থানীয় লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া করেন। পালানোর সময় মুক্তার হোসেনের লোকজনের অন্তত ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এ সময় কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনাও ঘটে। তবে মাঝি ছাড়া অন্য কেউ আহত হননি।

এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ জানান, বালুঘাট দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেছে। এ ঘটনায় কেন্দ্রীয় সিদ্ধান্তে মুক্তার হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
‘ক্রসফায়ার থেকে বাঁচতে দিতে হয় ৭০ লাখ টাকা’
চুয়েটে শাটডাউন, ছাত্রদল নেতাদের নিয়ে তালা ভেঙে নিজ দফতরে ঢুকলেন নতুন উপাচার্য
সিআইডির প্রতিবেদনেও বাদীর নারাজি এবার ৭ পুলিশের বিরুদ্ধে মামলায় আদালতের নতুন নির্দেশ
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার