যুবককে কুপিয়ে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৬, ১৭:১১ আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১৭:১১

ময়মনসিংহের ত্রিশালের মোক্ষপুরে আলামিন হোসেন নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিশেষ জেলা ও দায়রা জজ আাদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মোক্ষপুরের সেনের চকপাড়া গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে আব্দুর রশিদ (৪১) ও জসিম উদ্দিন (৫০), জসিম উদ্দিনের স্ত্রী হুরেনা খাতুন ও ছেলে রিয়াদ (২৫) এবং আব্দুর রশিদের মেয়ে জোনাকি আক্তার (৩৮)।

মামলার বিবরণে জানা যায়, মোক্ষপুর সেনের হাফিজুল ইসলামের সঙ্গে একই গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে জসিম উদ্দিন গংদের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ২০২৩ সালের ১৯ জুন দুপুরে জসিম উদ্দিন ও তার পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হাফিজুল ইসলামের বাড়িতে হামলা চালান। বাড়িতে হাফিজুল ও তার ভাইয়েরা অনুপস্থিত থাকায় প্রবাসী ভাই কামরুজ্জামানের স্ত্রী নূরজাহানের ওপর হামলা ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এ সময় তার ছেলে আলামিন ফেরাতে গেলে তাকে কুপিয়ে হত্যা করেন অভিযুক্তরা। পরদিন নিহতের চাচা হাফিজুল ইসলাম বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে ত্রিশাল থানায় হত্যা মামলা করেন। ওই দিনই আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ।

১৫ জনের সাক্ষ্যগ্রহণ, যুক্তি-তর্ক-শুনানি শেষে আসামিদের দোষী সাব্যস্ত করে পাঁচ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন আদালত। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আকরাম হোসেন রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। আসামিপক্ষে আইনজীবী ছিলেন আবুল কালাম।

/এএম/ 
সম্পর্কিত
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
বেপরোয়া গতিতে চলছিল অটোরিকশা, ধাওয়া করে ধরার পর জানা গেলো হত্যাকাণ্ডের কথা
‘ক্রসফায়ার থেকে বাঁচতে দিতে হয় ৭০ লাখ টাকা’
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার