নিজেদের মধ্যে সংঘাতে জড়ানো বাবা-ছেলেকে বিএনপি থেকে বহিষ্কার

ময়মনসিংহ প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৬, ০৯:০৯ আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৯:০৯

ময়মনসিংহের ভালুকায় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে সংঘাতে জড়ানো বাবা-ছেলেকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দুই জনকে বহিষ্কারের তথ্যটি নিশ্চিত করেছেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন।

বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের মধ্যে সন্ত্রাস, হানাহানি ও রক্তপাতের ঘটনায় জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে ময়মনসিংহ জেলাধীন ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জামিরদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি খোকা মিয়া এবং সাবেক ছাত্রনেতা ও জামিরদিয়া ইউনিয়নের বিএনপির কর্মী তোফায়েল আহমেদকে (রানা) বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খোকা মিয়া ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদের সমর্থক ছিলেন। তার ছেলে তোফায়েল আহমেদ (রানা) ছিলেন বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী মোহাম্মদ মোর্শেদ আলমের সমর্থক। খোকা মিয়ার প্রথম স্ত্রীর সন্তান তোফায়েল। প্রথম স্ত্রীর সঙ্গে প্রায় ১০ বছর আগে বিচ্ছেদ হয় খোকা মিয়ার। বিএনপির দুই পক্ষের রাজনীতি করা নিয়ে বাবা-ছেলের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে ১২ এপ্রিল নিজের কার্যালয় খুলে বসেছিলেন তোফায়েল আহমেদ। এ সময় বাবা নিজের লোকজন নিয়ে কার্যালয় বন্ধ করতে বললে তাকে লক্ষ্য করে গুলির অভিযোগ ওঠে ছেলের বিরুদ্ধে। এতে দুই জন আহত হন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ছয়টি তাজা গুলি ভর্তি ম্যাগাজিন, একটি তাজা গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করে।

/এফআর/
সম্পর্কিত
পরাজিত শক্তির সব চক্রান্ত প্রতিহত করতে প্রস্তুত বিএনপি: রিজভী
রাশেদ খাঁনের অভিযোগ ‘রবীন্দ্রনাথের গ্রাফিতিতে লাগানো চুনকালি কেনার টাকা দেন জামায়াত আমিরের উপদেষ্টা’
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার