ভাতিজার ছুরিকাঘাতে চাচি নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৬, ১২:২০ আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১২:২০

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ১০ টাকা না দেওয়ায় ভাতিজার ছুরিকাঘাতে আয়েশা খাতুন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ভাতিজা তৌহিদকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আয়েশা খাতুন এই গ্রামের তারা মিয়ার স্ত্রী। গ্রেফতার তৌহিদ একই গ্রামের লাল মাহমুদের ছেলে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত আয়েশা গ্রেফতার তৌহিদের চাচি। তৌহিদ নিহত আয়েশার ছেলে আশিকের কাছে ১০ টাকা পেত। বিকালে ধারের ১০ টাকা ফেরত চায় আশিকের কাছে। তখন আশিক টাকা দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে দুই জন বাগবিতণ্ডার একপর্যায়ে মারামারিতে জড়ায়। এ সময় আশিকের মা এগিয়ে এলে তৌহিদ ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই আয়েশা মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে তাদের হেফাজতে নেয়।

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ওসি সাইফুল্লাহ সায়েফ বলেন, ১০ টাকা নিয়ে দ্বন্দ্বে ভাতিজার ছুরির আঘাতে চাচি আয়েশা খাতুন মারা গেছেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এই ঘটনায় অভিযুক্ত তৌহিদকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এফআর/
সম্পর্কিত
বেপরোয়া গতিতে চলছিল অটোরিকশা, ধাওয়া করে ধরার পর জানা গেলো হত্যাকাণ্ডের কথা
‘ক্রসফায়ার থেকে বাঁচতে দিতে হয় ৭০ লাখ টাকা’
সিআইডির প্রতিবেদনেও বাদীর নারাজি এবার ৭ পুলিশের বিরুদ্ধে মামলায় আদালতের নতুন নির্দেশ
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার