ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ সাত দিন বন্ধ ঘোষণা

ময়মনসিংহ প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৬, ১২:৩৪ আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৪

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ছাত্রাবাসে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সাত দিনের জন্য ক্লাস, পরীক্ষা ও হোস্টেল বন্ধ ঘোষণা করা হয়েছে। এই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

কমিটির সদস্যরা হলেন- কলেজের অ্যানাটমি বিভাগের প্রধান অধ্যাপক সেহেলী জান্নাত সুলতানা, বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক রফিকুল হক ও ফার্মাকোলজি বিভাগের প্রধান অধ্যাপক সামিউল মাসুম আহমেদ। কমিটিকে সাত কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। 

এই তথ্য নিশ্চিত করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. মতিউর রহমান জানান, সাত দিনের জন্য ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে এবং ছাত্রাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্রছাত্রীদের হল ত্যাগের নির্দেশ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, ময়মনসিংহ নগরীর বাগমারায় অবস্থিত ছাত্রদের হোস্টেলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মেডিক্যাল কলেজ শাখার ছাত্রদলের আহ্বায়ক তানভীর আব্দুল্লাহ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরে জাওয়াদ রুতাপ গ্রুপের মধ্যে শুক্রবার রাতে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তী বড় ঘটনা এড়াতে কলেজ কর্তৃপক্ষ কলেজ বন্ধ ঘোষণা করে। 

/এফআর/
সম্পর্কিত
ফ্রান্সে চার লাখের বেশি মানুষের শান্তিপূর্ণ বিক্ষোভ, রাত নামতেই সংঘর্ষ
যুবদল নেতা হত্যার ঘটনায় ছাত্রদল নেতাকে প্রধান আসামি করে মামলা
ওষুধ কিনতে সমস্যা, এক মাকে ১০০০ টাকা দিলেন স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
কমেছে সবজির দাম, মাছ-মাংসের দাম অপরিবর্তিত
কমেছে সবজির দাম, মাছ-মাংসের দাম অপরিবর্তিত
‘কার সঙ্গে আলোচনা করছি বুঝতে ইরানি নেতাদের হত্যা বন্ধ করতে হবে’
‘কার সঙ্গে আলোচনা করছি বুঝতে ইরানি নেতাদের হত্যা বন্ধ করতে হবে’
সাঈদীর মামলার বাদীকে গোপনে ‘গার্ড অব অনার’, রাতে কবর খুঁড়ে দাফন করলেন স্ত্রী-মেয়ে-বোন
সাঈদীর মামলার বাদীকে গোপনে ‘গার্ড অব অনার’, রাতে কবর খুঁড়ে দাফন করলেন স্ত্রী-মেয়ে-বোন
মেঘের কোলে হারানো ইনকাদের বিস্ময়, পাহাড়ের চূড়ায় রহস্যময় মাচু পিচু
মেঘের কোলে হারানো ইনকাদের বিস্ময়, পাহাড়ের চূড়ায় রহস্যময় মাচু পিচু
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
সাইবার হামলার ঝুঁকিতে ছয় ব্যাংকসহ যেসব সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ
সাইবার হামলার ঝুঁকিতে ছয় ব্যাংকসহ যেসব সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ