তারাকান্দায় ১৪৪ ধারা জারি

ময়মনসিংহ প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৬, ১৬:২২ আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১৬:২২

ময়মনসিংহের তারাকান্দায় বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার ও স্থানীয় সংসদ সদস্য (ময়মনসিংহ-২) মুফতি মুহাম্মদুল্লাহর মধ্যে বিরোধের জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রবিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ অনুযায়ী ১৪৪ ধারা জারি করেন।

জারি করা আদেশে বলা হয়েছে, রবিবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত তারাকান্দা বাসস্ট্যান্ডসহ আশপাশ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত ও মাইক ব্যবহার নিষিদ্ধ থাকবে। একইসঙ্গে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র যেমন দা, হাসুয়া, লাঠিসোঁটা বহনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তারাকান্দা থানার ওসি তানভীর আহমেদ জানান, গত কয়েকদিন ধরে বিএনপির পরাজিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার ও বর্তমান সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহর সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষই পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করায় এলাকায় অস্থিরতা তৈরি হয়। সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও জননিরাপত্তার স্বার্থে প্রশাসন এ কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।

প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ১৪৪ ধারা চলাকালে নির্ধারিত এলাকায় পাঁচ বা তার অধিক ব্যক্তি কোনও ধরনের সমাবেশ বা জমায়েত করতে পারবেন না।

/এফআর/
সম্পর্কিত
পরাজিত শক্তির সব চক্রান্ত প্রতিহত করতে প্রস্তুত বিএনপি: রিজভী
রাশেদ খাঁনের অভিযোগ ‘রবীন্দ্রনাথের গ্রাফিতিতে লাগানো চুনকালি কেনার টাকা দেন জামায়াত আমিরের উপদেষ্টা’
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার