১ ঘণ্টা যানজটে আটকে থেকে ভ্যানেই রোগীর মৃত্যু

শেরপুর প্রতিনিধি
১৪ মে ২০২৬, ২২:৩৮ আপডেট : ১৪ মে ২০২৬, ২২:৩৮

শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে তীব্র যানজটের কারণে হাসপাতালে পৌঁছাতে না পেরে আমিনুল ইসলাম (৪৮) নামে এক শ্বাসকষ্টের রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকাল সাড়ে ৩টার দিকে শহরের ভোগাই ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। 

আমিনুল ইসলাম উপজেলার গুজাকুড়া গ্রামের মো. আবদুল রউফের ছেলে। স্বজনরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন আমিনুল। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে ভ্যানগাড়িতে করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু আড়াইআনী এলাকা থেকে তারাগঞ্জ উত্তর বাজার পর্যন্ত সড়কে তীব্র যানজটে আটকে পড়ে ভ্যানটি। প্রায় এক ঘণ্টা যানজটে আটকে থাকায় সময়মতো হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়নি। একপর্যায়ে চিকিৎসা না পেয়ে ভ্যানগাড়িতেই তার মৃত্যু হয়।

স্বজনদের দাবি, দ্রুত হাসপাতালে নেওয়া গেলে তার জীবন বাঁচানো যেতো। মৃতের স্বজন জিহাদ হাসান বলেন, ‘চোখের সামনে দেখলাম, যানজটের কারণে তাকে হাসপাতালে নেওয়া গেলো না। ভ্যানেই মৃত্যু হলো। সেখানে যদি একজন ট্রাফিক পুলিশ থাকতো, হয়তো তাকে দ্রুত হাসপাতালে নেওয়া যেতো। এভাবে মৃত্যু হতো না।’ 

স্থানীয় বাসিন্দারা জানান, নালিতাবাড়ী শহরে প্রায় প্রতিদিনই তীব্র যানজট সৃষ্টি হয়। বিশেষ করে বাজার এলাকা ও ব্যস্ত সড়কে অবৈধ পার্কিং, অটোরিকশা ও অন্যান্য যানবাহনের বিশৃঙ্খল চলাচলের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি রোগীদের হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়ছে।

মৃতের ফুফাতো ভাই মো. রাসেল বলেন, ‘হাসপাতাল থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে প্রায় এক ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়েছে। পায়ে হেঁটে নেওয়ারও সুযোগ ছিল না। এতে ভ্যানেই মৃত্যু হয় তার।’

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, ‘যানজট নিরসনে পুলিশ কাজ করছে। তবে বাজার এলাকায় ধানের হাট এবং মালবাহী ট্রাক যত্রতত্র পার্কিং করায় যানজট নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।’

/এএম/ 
সম্পর্কিত
৬ ঘণ্টা ধরে উঠানে বাবার লাশ, দাফনে বাধা: মেয়ে বললেন ‘ভাই সব সম্পত্তি একাই নিয়েছেন’
ছোট ছেলে নিখোঁজ, বড় ছেলে দেশের বাইরে-নাসিমা খানের দাফন কোন দিন
অভিনেত্রী নাসিমা খানের মৃত্যু, বাংলা চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান
সর্বশেষ খবর
ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?
হাম-উপসর্গে একদিনে আক্রান্ত ১৪২১, মৃত্যু দুজনের
হাম-উপসর্গে একদিনে আক্রান্ত ১৪২১, মৃত্যু দুজনের
৬ ঘণ্টা ধরে উঠানে বাবার লাশ, দাফনে বাধা: মেয়ে বললেন ‘ভাই সব সম্পত্তি একাই নিয়েছেন’
৬ ঘণ্টা ধরে উঠানে বাবার লাশ, দাফনে বাধা: মেয়ে বললেন ‘ভাই সব সম্পত্তি একাই নিয়েছেন’
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ