ঢাকা-ময়মনসিংহ রেলপথে পর পর দুই ট্রেনের ইঞ্জিন বিকল

ময়মনসিংহ প্রতিনিধি
২৫ মে ২০২৬, ১৫:৪৬ আপডেট : ২৫ মে ২০২৬, ১৫:৪৬

ঢাকা-ময়মনসিংহ রেলপথে পর পর দুটি ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনা ঘটেছে। এতে রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। এর আগের দিনও একই রুটে একটি ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছিল।

রেলওয়ে সূত্র জানায়, সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘জামালপুর কমিউটার’ ট্রেনটি গফরগাঁও উপজেলার হাতীখলা এলাকায় পৌঁছালে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে ট্রেনটি মাঝপথে আটকে যায়। পরে চালক ও রেলওয়ের কর্মীরা চেষ্টা চালিয়ে ইঞ্জিনটি সচল করেন।

সকাল সোয়া ১০টার দিকে জামালপুর কমিউটার ট্রেনটি মশাখালী রেলওয়ে স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। এ সময় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল।

এর প্রায় এক ঘণ্টা পর বেলা সোয়া ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়। ত্রিশালের ফাতেমানগর স্টেশন এলাকায় ট্রেনটি আটকে গেলে আবারও রেলপথটিতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে গতকাল রবিবার বিকাল পৌনে ৩টার দিকে ঢাকা থেকে জামালপুরগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে ময়মনসিংহ রেলওয়ে জংশন এলাকায় আগুন লাগে। পরে মেরামতের পর প্রায় এক ঘণ্টা পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন বলেন, সকাল থেকে ঢাকা ও জামালপুরগামী দুটি ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ আছে। গতকালও একটি ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

এই রুটে চলাচলকারী ট্রেনগুলোর বেশির ভাগ ইঞ্জিন পুরোনো জানিয়ে আকতার হোসেন বলেন, অতিরিক্ত চলাচলের কারণে ইঞ্জিন গরম হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। নতুন ইঞ্জিন ছাড়া পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নয়।

ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন সুপার আবদুল্লাহ আল হারুন বলেন, ফাতেমানগর স্টেশনে আটকে পড়া ট্রেনটি উদ্ধারে রিলিফ ইঞ্জিন পাঠানো হয়েছে। ময়মনসিংহ জংশন ও আউলিয়ানগর স্টেশনে দুটি ট্রেন আটকা পড়ে আছে।

/এফআর/
সম্পর্কিত
হুক ছিঁড়ে দুই ভাগ হয়ে গেলো ট্রেন, ৩ ঘণ্টা পর সিলেটের রেললাইন সচল
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭টি অবৈধ ক্রসিং, তিন বছরে ১০১ মৃত্যু
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার