অভয়নগরে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

যশোর প্রতিনিধি
২৪ মে ২০১৬, ১২:২৫আপডেট : ২৪ মে ২০১৬, ১২:২৫

অভয়নগরে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান প্রার্থী এমজি সরোয়ার ফারাজী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। সোমবার সিদ্দিপাশা গ্রামে নিজ বাড়িতে ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকে তিনি এই ভোট বর্জনের ঘোষণা দেন। পারিপার্শ্বিক চাপের কারণে তিনি এই ভোট বর্জন করছেন বলে ওই বৈঠকে উপস্থিত নেতা-কর্মীদের  জানিয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত ৩ মে ছিল মনোনয়নপত্র জমাদানের শেষদিন। এই নির্বাচনে উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন মনোনয়নপত্র জমা দেন। গত ৬ মে প্রার্থিতা যাচাই-বাছাইকালে কোনও প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি। গত ১২ মে মনোনয়ন প্রত্যাহারের শেষদিন কোনও প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। পরদিন ১৩ মে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

সিদ্দিপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হলেন, খানএ কামাল (আওয়ামী লীগ), এমজি সরোয়ার ফারাজী (বিএনপি), ফজলুল বারি (জাতীয় পার্টি) শেখ আবু জাফর ( স্বতন্ত্র) ও শেখ আব্দুল লতিফ (স্বতন্ত্র)।

আরও পড়তে পারেন :  ট্রেন থেকে লাফিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি পলায়ন,তদন্ত কমিটি গঠন

খানএ কামাল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের সিদ্দিপাশা ইউনিয়ন সদস্য ও ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আবু জাফর এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ আব্দুল লতিফ।

যোগাযোগ করা হলে এমজি সরোয়ার ফারাজী বলেন, ‘এমনিতেই আমার নামে চার-পাঁচটি মামলা রয়েছে। তার ওপর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় আমার এবং আমার নেতা-কর্মীদের নানা ভয়-ভীতি দেখানো হচ্ছে। এছাড়া নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য প্রচণ্ড চাপ দেওয়া হচ্ছিল। অব্যাহত চাপের কারণে আমি নির্বাচন বর্জন করেছি। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব হচ্ছে না।’

/জেবি/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদক-জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত 
মাদক-জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত 
আজ ‘রিমেম্বার মি থার্সডে’, আশ্রয়হীন প্রাণীদের জন্য ভালোবাসার বার্তা
আজ ‘রিমেম্বার মি থার্সডে’, আশ্রয়হীন প্রাণীদের জন্য ভালোবাসার বার্তা
সরকারি স্বাস্থ্যসেবার ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই, অভিযোগ আলবানিজের
সরকারি স্বাস্থ্যসেবার ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই, অভিযোগ আলবানিজের
‘সায়েম স্যার’কে ফিরে পেতে চুয়েটে চলছে তৃতীয় দিনের শাটডাউন
‘সায়েম স্যার’কে ফিরে পেতে চুয়েটে চলছে তৃতীয় দিনের শাটডাউন
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত