আজ নীলফামারী যাচ্ছেন তিন মন্ত্রী

নীলফামারী প্রতিনিধি
১১ আগস্ট ২০১৬, ০৯:২৭আপডেট : ১১ আগস্ট ২০১৬, ০৯:৩৮

মোহাম্মদ নাসিম, আসাদুজ্জামান নূর, রাশেদ খান মেনন আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) তিন মন্ত্রী নীলফামারী পৌঁছানোর কথা রয়েছে। ১৪ দলীয় জোটের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি ও বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন আলাদা আলাদা কর্মসূচিতে নীলফামারী যাচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে বিমানে সৈয়দপুর আসবেন। সৈয়দপর থেকে তিনি দিনাজপুর যাবেন এবং দিনাজপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করবেন।  বিকাল সাড়ে ৩টায় তিনি দিনাজপুরে ১৪ দলের আয়োজনে জঙ্গিবিরোধী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।

এরপর দিনাজপুর থেকে নীলফামারী সার্কিট হাউসে এসে স্থানীয় আওয়ামী লীগ ও স্বাস্থ্যবিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করবেন।

অন্যদিকে বেসামরিক  বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন একই দিন (১১ আগস্ট) সকালে ঢাকা থেকে বিমানে সৈয়দপুর আসবেন। এরপর তিনি দিনাজপুরে পর্যটন মোটেল পরিদর্শন করবেন এবং বিকালে ১৪ দলের জঙ্গিবিরোধী জনসভায় বিশেষ অতিথি হিসাবে যোগদান করবেন। জনসভা শেষে তিনি দিনাজপুর থেকে সৈয়দপুর আসবেন। সৈয়দপুরে রেলওয়ে পুলিশ হল রুমে ১৪ দলের জঙ্গিবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এরপর নীলফামারী সার্কিট হাউসে রাত কাটিয়ে শুক্রবার সকালে বিমানে ঢাকা ফিরবেন।

বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে বিমানে সৈয়দপুরে আসবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। তিনদিনের সফরে তিনি নীলফামারীর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এদিন বিকাল ৫টায় শহরের বড় মাঠে তিনি জেলা প্রশাসন আয়োজিত ১০ দিন ব্যাপী বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

শুক্রবার (১২ আগস্ট) বেলা ৩টায় জেলার ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় স্থানীয় শিল্পকলা একাডেমিতে মন্ত্রী আসাদুজ্জামান নূর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এরপর বিকাল সাড়ে ৪টায় মন্ত্রী পঞ্চপুকুর জামতলা প্রামানিকপাড়ার বুড়িখোড়া খালে মাছের পোনা অবমুক্ত করবেন। বিকাল ৫টায় পঞ্চপুকুর কমিউনিটি ক্লিনিক উদ্বোধন ও ঝাড়পাড়া জামে মসজিদের ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

শনিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় ১৫ আগস্ট জাতীয় শোক শোক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের আয়োজনে শোক র‌্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসাবে অংশ নেবেন সংস্কৃতিমন্ত্রী। এরপর সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে উন্নয়নমুখী সমাজকল্যাণ সমিতি আয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানের  কৃতি শিক্ষার্থীদের সম্মামনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন। এদিন বিকালে তিনি সৈয়দপুর থেকে বিমানে ঢাকা ফিরবেন।

আরও পড়ুন- 

জঙ্গিদের আত্মীয়ের ব্যাংক লেনদেনও খতিয়ে দেখছে কেন্দ্রীয় ব্যাংক
সৌদি আরবে বাংলাদেশি শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা প্রত্যাহার

/এফএস/ 

সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি