মারজানের বাবাকে আটকের কথা অস্বীকার পুলিশের

পাবনা প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৬, ০১:২০আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ০১:২০

কঠোর ধর্মীয় অনুশাসনে বেড়ে ওঠা দরিদ্র পরিবারের সন্তান নুরুল ইসলাম মারজানের জঙ্গি সম্পৃক্ততার খবরে এলাকাবাসী অবাক হলেও তার বাবাকে পুলিশ আটক করে নিয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়েছেন তারা। গতকাল সোমবার রাত ৮টার দিকে ডিবি পুলিশ পরিচয়ে সাদা পোষাকের একটি দল মারজানের বাবা নাজিম উদ্দিনকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

মারজানের বাড়িতে এলাকাবাসীর ভিড় মারাজানের বাবাকে আটকের বিষয়টি পাবনার গোয়েন্দা পুলিশ (ডিবি) অস্বীকার করেছে। তবে আফুরিয়া গ্রামের বাসিন্দারা জানান, নিজামকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যেতে দেখেছেন তারা।

মঙ্গলবার এ বিষয়ে পাবনা ডিবি পুলিশের ওসি জাহাঙ্গীর আলম কিছু বলতে রাজি হননি। তবে পাবনার পুলিশ সুপার আলমগীর কবির বলেন, বিভিন্ন সংস্থা আছে, কারা আসলে এই বিষয়টি নিয়ে কাজ করছে, আমাদেরও জানা নেই।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আফুরিয়া গ্রামের দরিদ্র হোসিয়ারী কারিগর নিজাম উদ্দিন ও সালমা খাতুন দম্পতির ৫ ছেলে ও ৫ মেয়ের মধ্যে দ্বিতীয় সন্তান মারজান। তার পুরো নাম নুরুল ইসলাম মারজান। আফুরীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি পাশ করার পর তিনি ভর্তি হন শহরের পুরাতন বাঁশবাজার আহলে হাদিস কওমি মাদ্রাসায়।

সেখানে পড়াশোনার পাশাপাশি পাবনা আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে গোল্ডেন এ প্লাস পেয়ে দাখিল ও আলিম পাশ করেন মারজান। এরপর ২০১৪ সালে ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে। দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষে চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম দিকে বাড়িতে এসে আপন খালাতো বোনকে বিয়ে করেন। বিয়ের কয়েকদিন পর স্ত্রীকে নিয়ে চট্টগ্রাম চলে যান মারজান। এরপর ৮ মাস ধরে মারজানের সঙ্গে যোগাযোগ নেই বাবা-মাসহ স্বজনদের।

এলাকাবাসীর কাছে ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী, সৎ ও ধার্মিক ছেলে হিসেবে পরিচিত মারজানের হঠাৎ করে জঙ্গি সম্পৃক্ততার খবর কিছুতেই বিশ্বাস করতে পারছেন না তারা।

এলাকাবাসী জানান, পারিবারিকভাবে কঠোর ধর্মীয় অনুশাসন ও আর্থিক অনটনে বেড়ে ওঠা নুরুল ইসলাম মারজানের বাড়িতে বাইরের পুরুষদের প্রবেশ নিষেধ, ওই পরিবারের কেউ মোবাইল ফোনও ব্যবহার করেন না, বাড়িতে টেলিভিশনও নাই।

মারজানদের প্রতিবেশী সাগর হোসেন রনি বলেন, ওই বাড়িতে বাইরের কোনও পুরুষ প্রবেশ করতে পারে না। আমরা কোনদিন বাইরের কোনও পুরুষকে ওই বাড়িতে যেতে দেখিনি।

নিজাম উদ্দিনের স্কুলপড়ুয়া মেয়ে আফিয়া সুলতানা জানায়, আমার ভাই অনেক ভাল ছাত্র, তাকে কারা জঙ্গি বানাল তা জানি না। তবে আমরা তাদেরও বিচার চাই। আমার ভাইও যদি এই ঘটনার (গুলশান হামলা) সঙ্গে জড়িত থাকে, আমার ভাইয়েরও বিচার হোক। এসময় মারজানের সঙ্গে পরিবারের ৮ মাস ধরে যোগাযোগ বিচ্ছিন্ন বলেও জানায় সে।

মারজানের মা সালমা খাতুন কান্না জড়িত কণ্ঠে বলেন, অনেক কষ্ট করে ছেলের লেখাপড়ার খরচ দেওয়া হতো। ওর বাবা শহর থেকে অর্ডার নিয়ে এসে দিন রাত কাজ করে, পরের দিন তৈরি করা গেঞ্জি বাইসাইকেলে করে মহাজনের দোকানে পৌঁছে দেয়। আর এ থেকে যা আয় তাই দিয়ে সংসার চলে। ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর কারও প্ররোচনায় সন্ত্রাসের পথে পা বাড়িয়েছে বলেও মনে করেন তিনি।

প্রসঙ্গত, গুলশান হামলায় জড়িত সন্দেহভাজন জঙ্গি হিসেবে তথ্য চেয়ে গত শুক্রবার ‘হ্যালো সিটি’ অ্যাপে ছবি প্রকাশ করা হয় মারজানের। সেখানে তাকে গুলশান হামলার ‘অপারেশন কমান্ডার’ হিসেবে উল্লেখ করা হয়। এছাড়া, গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় মারজানকে ‘মাস্টারমাইন্ড’ উল্লেখ করে তার বিষয়ে তথ্য চেয়ে তার ছবি প্রকাশ করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের