খুবি ভর্তি পরীক্ষা ৩, ৪ ও ৫ নভেম্বর, বাড়ছে আসন সংখ্যা

খুলনা প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৬, ২১:২৮ আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ২১:৩৩

খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষে (২০১৬-১৭) প্রথম বর্ষে আরও একটি নতুন স্কুল (অনুষদ) ও  দুইটি ডিসিপ্লিন (বিভাগ) চালু হচ্ছে। আইন স্কুল নামে এই নতুন স্কুলের অধীন আইন ও বিচার ডিসিপ্লিন এবং বর্তমান কলা ও মানবিক স্কুলের অধীন ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিন নামে নতুন দুইটি ডিসিপ্লিন চালু হচ্ছে। চলতি শিক্ষাবর্ষেই নতুন এ দুই ডিসিপ্লিনের প্রত্যেকটিতে ৪০টি করে ৮০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া, স্থাপত্য ও গণিত ডিসিপ্লিনে ৫টি করে ১০টি এবং নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের ২টি আসন বাড়ানো হচ্ছে। আগামী ৩, ৪ এবং ৫ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় মঙ্গলবার এসব সিদ্ধান্ত গৃহীত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান এক প্রেসবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান সভায় সভাপতিত্ব করেন। ভর্তি কমিটির সদস্য, ডিন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ সময় উপস্থিত ছিলেন। 

এর ফলে চলতি শিক্ষা বর্ষে নতুন ৯২টি আসন বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে মোট আসন সংখ্যা দাঁড়াবে ১২১০টি এবং ডিসিপ্লিনের সংখ্যা হবে ২৮টি। খুব শিগগির ভর্তি বিজ্ঞপ্তি জারি করা হবে বলে রেজিস্ট্রার অফিস থেকে জানা গেছে। আগামী ৩, ৪ এবং ৫ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষক দল নেতাকে হত্যার ঘটনায় মামলা: প্রধান আসামি নিক্সন চৌধুরী
কৃষক দল নেতাকে হত্যার ঘটনায় মামলা: প্রধান আসামি নিক্সন চৌধুরী
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ডিএমপি কমিশনারের
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ডিএমপি কমিশনারের
৪৪ ঘণ্টার বাড়তি সময়েও ব্যর্থ কপ৩১, হলো না চুক্তি
৪৪ ঘণ্টার বাড়তি সময়েও ব্যর্থ কপ৩১, হলো না চুক্তি
বিদেশ যেতে নিবন্ধন করবেন যেভাবে
বিদেশ যেতে নিবন্ধন করবেন যেভাবে
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
ইসরায়েলে সরকার গঠনে নেতানিয়াহুর দলকে ডাকলেন আইজেনকোট
ইসরায়েলে সরকার গঠনে নেতানিয়াহুর দলকে ডাকলেন আইজেনকোট