যশোরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ

যশোর প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৬, ১৯:০৯আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ০৯:৩৮

যশোর যশোরে বাকপ্রতিবন্ধী এক তরুণী (২৫) ধর্ষণের শিকার হয়েছে। আর এ ঘটনাকে পুঁজি করে স্থানীয় এক জনপ্রতিনিধি আসামিপক্ষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার সন্ধ্যায় মেয়েটির মা কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এর আগে শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটে।

ওই তরুণীর মায়ের অভিযোগ, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তিনি বাড়িতে ছিলেন না। ওই সময় তাদের প্রতিবেশী শান্ত নামে এক যুবক বাড়িতে গিয়ে তার মেয়েকে ধর্ষণ করে। এ ঘটনায় রামনগর ইউনিয়নের  ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মোর্সেদ আলম ওরফে মনু মিয়া আসামি শান্তর কাছ থেকে মোটা অংকের উৎকোচ নিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। ন্যায় বিচার না পেয়ে তিনি থানায় অভিযোগ দিয়েছেন।

কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসন জানান, প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের একটি অভিযোগ তিনি পেয়েছেন। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রেকর্ড হচ্ছে। আসামিকে ধরতে ইতোমধ্যে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

জেএমবি নেতা আরিফের ফাঁসি রাত সাড়ে ১০টায়

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী