চুরি করে ফল খাওয়ায় শিশুকে গ্রিলের সঙ্গে বেঁধে নির্যাতন!

নাটোর প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১২:২৩আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১২:২৩

নির্যাতনের শিকার শিশু সাইসুল চুরি করে ফল খাওয়ায় নাটোরের  গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারে সাইদুল ইসলাম (১০) নামে এক শিশুকে গ্রিলের সঙ্গে দড়ি দিয়ে হাত-পা বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে হানিফ নামে এক ফল ব্যবসায়ীর বিরুদ্ধে এই নির্যাতনের অভিযোগ উঠে। তবে পুলিশ বলছে, তারা শিশুটিকে নির্যাতনের কোনও প্রমাণ পাননি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারের মশিন্দা জাকিরের মোড় এলাকার দিনমজুর আব্দুল মিয়ার ছেলে সাইদুল শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে হানিফের ফলের দোকানে আসে। এসময় প্রকৃতির ডাকে সাড়া দিতে ফল দোকানি হানিফ বাইরে গেলে সে খিদের জ্বালায় একটি আপেল চুরি করে নিয়ে যেতে থাকে। বিষয়টি দেখতে পেয়ে পিন্টু নামে এক সিএনজি চালক ও এক মাইক্রোবাস চালক শিশুটিকে ধরে ফেলে। দোকানে ফিরে হানিফ শিশুটিকে তার দোকানের গ্রিলের সঙ্গে দড়ি দিয়ে হাত-পা বেঁছে মারপিট করে। প্রায় এক ঘন্টা পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শিশু সাইদুল দাবি করে, তাকে গ্রিলের সঙ্গে বেঁধে মারপিট করা হয়েছে। মারপিট করার সময় সে অনেক কেঁদেছে। হাত জোড় করে মাফ চাওয়ার পরও তাকে পেটানো হয়। এমনকি বাবা এলে ফলের দাম দেওয়ার কথা বলার পরও দোকানিরা তাকে মেরেছে।  সাইদুল আরও দাবি করে, তার বাবা একজন কৃষি শ্রমিক। তারা দুই ভাই ও দুই বোন। সে তৃতীয় শ্রেণিতে পড়ে।

বিষয়টি সম্পর্কে যোগাযোগ করা হলে ফল দোকানি হানিফ শিশুটিকে বেঁধে রাখার কথা স্বীকার করলেও মারপিটের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, সাইদুলকে দু-একটি চড় দিয়েছেন মাত্র।

গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক সুব্রত কুমার জানান, লোকমুখে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে থানায় নিয়ে আসে। তবে তাকে মারপিটের সত্যতা তারা পাননি।

এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, শিশুটির মৃগী রোগ ছিল বলেও তারা জানতে পেরেছেন। তবে শিশুটিকে মারপিটের বিষয়টি তিনি নিজে আবারও তদন্ত করে দেখছেন। সত্যতা পাওয়া গেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফএস/

আরও পড়ুন- 

আ. লীগের ধানমণ্ডি কার্যালয়ে নেতাদের বিরুদ্ধে যত অভিযোগ

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী