এমপি লিটন হত্যা মামলা: আসামি রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি

গাইবান্ধা প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৫৯আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ২১:০৩

নিহত এমপি মনজুরুল ইসলাম লিটন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলায় গ্রেফতার আসামি আনোয়ারুল ইসলাম রানা (২৮) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রানার জবানবন্দি রেকর্ড করেন গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জয়নুল আবেদীন।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (সুন্দরগঞ্জ)কোর্ট পুলিশ পরিদর্শক (জিআরও) মো.শাহ আলম এ তথ্য নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জবানবন্দিতে এমপি লিটনকে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে রানা। এরপর তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
এর আগে বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয় রানাকে। বৃহস্পতিবার সকালে তাকে নিয়ে আসা হয় পুলিশ সুপার কার্যালয়ে। পরে বিকাল ৩টার দিকে রানাকে আদালতে নেওয়া হয়। এর মধ্যে দুপুরে জেলা পুলিশের এক সংবাদ সম্মেলনে রানার গ্রেফতারের খবর জানানো হয়। বিকালে রানার আদালতে জবানবন্দি দেওয়ার কথাও সংবাদ সম্মেলনে জানান পুলিশ সুপার আশরাফুল ইসলাম (বিপিএম, সেবা)।
আনোয়ারুল ইসলাম রানা সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভেলারা (কাজীর ভিটা) গ্রামের বাসিন্দা। ঢাকার একটি গার্মেন্টে কর্মরত ছিল সে।
এদিকে, এমপি লিটন হত্যার মূল পরিকল্পনাকারী ও অর্থের জোগানদাতা জাতীয় পার্টির সাবেক এমপি কর্নেল ডা. আবদুল কাদের খাঁনের গাড়িচালক আবদুল হান্নান, বাড়ির কাজের ছেলে মেহেদী হাসান ও শাহীনকে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোরে জেলা শহরের ব্রিজ রোড এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের পুলিশ আদালতে হাজির করলে তারা লিটন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেয়। তাদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী পলাতক রানাকে ঢাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন-

এমপি লিটন হত্যা মামলার আরেক আসামি রানা ঢাকায় গ্রেফতার

গাইবান্ধায় কাদের খাঁনের বাড়িতে ফের পুলিশের অভিযান

/জেবি/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের