চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত, অস্ত্র-গুলি উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৮ জুন ২০১৭, ০৪:২২আপডেট : ০৮ জুন ২০১৭, ০৪:২৯

বন্দুকযুদ্ধ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামি ওল্টু নিহত হয়েছে বলে জানা গেছে। বুধবার (৭ জুন) দিবাগত রাত ১টার দিকে উপজেলার খাসকররা গ্রামের একটি মাঠে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ঝিনাইদহ র‌্যাব-৬ এর কমান্ডার মেজর মনির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ওল্টু আলমডাঙ্গা উপজেলার খাসকররা গ্রামের মৃত ঝড়ু মণ্ডলের ছেলে।
র‌্যাব জানায়, প্রতিদিনের মতো খাসকররা গ্রামে নিয়মিত টহল দিচ্ছিলো র‌্যাব। টহল দলটি খাসকররা গ্রামের বাজার অতিক্রম করার সময় পাশের মাঠ থেকে একদল সন্ত্রাসী র‌্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালালে শুরু হয় ‘বন্দুকযুদ্ধ’। প্রায় আধা ঘণ্টা ‘বন্দুকযুদ্ধে’র পর ঘটনাস্থল থেকে  র‌্যাব ওল্টুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটারগান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
ঝিনাইদহ র‌্যাব-৬ এর কমান্ডার মেজর মনির আহমেদ জানান, ‘বন্দুকযুদ্ধে র‌্যাবের দুই সদস্যও আহত হয়েছেন।’
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম জানান, ‘নিহত ওল্টুর নামে চুয়াডাঙ্গার বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজিসহ ৬ টি মামলা রয়েছে।’ 

/এএ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম