বিশ্বের সবচেয়ে বড় হ্যামার দিয়ে কাজ চলছে পদ্মা সেতুর

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৩ জুন ২০১৭, ১৬:০৯আপডেট : ১৩ জুন ২০১৭, ১৬:৩২

বিশ্বের সবচেয়ে বড় হ্যামার দিয়ে কাজ চলছে পদ্মা সেতুর বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী হ্যামার দিয়ে পদ্মা সেতু প্রকল্পের কাজ চলছে। মঙ্গলবার (১৩ জুন) সকালে পদ্মা সেতুর ১৩ নম্বর পিলারে পাইলিংয়ের কাজ শুরু করেছে ৩ হাজার কিলোজুল সম্পন্ন হ্যামারটি। ১৩ নম্বর পাইলের কাজ শেষ করে হ্যামারটি দিয়ে ৪১ নম্বর পিলারের পাইলিংয়ের কাজ শুরু করা হবে।
পদ্মা সেতু প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ও নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘নতুন হ্যামারটি আগের দুটি হ্যামারের মতোই। মূলত কাজের গতি বাড়ানোর জন্য এই হ্যামারটি আনা হয়েছে। একটি হ্যামার মাওয়ার দিক থেকে এবং আরেকটি হ্যামার জাজিরার দিক থেকে পাইলিংয়ের কাজ করবে। ৩য় হ্যামারটি থাকবে মেইনটেন্যান্সের জন্য।’
বিশ্বের সবচেয়ে বড় হ্যামার দিয়ে কাজ চলছে পদ্মা সেতুর তিনি আরও বলেন, ‘এই সব বড় হ্যামারগুলোর মালিক আসলে ঠিকাদার প্রতিষ্ঠানগুলো। কাজ শেষে ঠিকাদার প্রতিষ্ঠান নিজেদের হ্যামারগুলো নিয়ে যাবে।’
তিনি বলেন, ‘বর্তমানে মাওয়া প্রান্তে মূল সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলারের কাজ ২ হাজার ৪০০ কিলোজুল ক্ষমতাসম্পন্ন হ্যামার দিয়ে চলছে। আর নতুন হ্যামারটি ১৩ নম্বর পাইলের কাজ শেষে ৪১ নম্বর এবং তারপর ৩৪,৩৩, ৩২, ৩১ এভাবে মাওয়ার দিকে এগুতে থাকবে।’
এদিকে আজ (মঙ্গলবার) বৃষ্টি না হলেও গত দুইদিনের বৃষ্টির কারণে কাজ হয়েছে সীমিত আকারে। নদী উত্তাল থাকায় কাজের সিডিউল কিছুটা হেরফের করে করতে হয়েছে বলে জানান আব্দুল কাদের। তিনি বলেন, ‘সোমবার বিকাল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত ৩৭ নম্বর পিলারে কংক্রিট ঢালাই হয়েছে। যদিও এ কাজটি করার কথা ছিল সকালে। কিন্তু নদী উত্তাল থাকায় আমরা সকালে কাজটি শুরু করতে পারিনি। প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের সিডিউল কিছুটা এদিক সেদিক করে করতে হচ্ছে।’
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি