শ্রীপুরে নিখোঁজের ১৩ ঘণ্টা পর কিশোরের মৃতদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
২৯ জুন ২০১৭, ১৬:০১আপডেট : ২৯ জুন ২০১৭, ১৬:০১

  শ্রীপুরে নিখোঁজের ১৩ ঘণ্টা পর কিশোরের মৃতদেহ উদ্ধার
গাজীপুরের শ্রীপুরে পানিতে নিখোঁজ এক কিশোরের মৃতদেহ ১৩ ঘণ্টা পর উদ্ধার করেছে ডুবুরিরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শ্রীপুরের বরমী (পাইটালবাড়ী)এলাকার সুতিয়া নদী থেকে তার মৃত দেহটি উদ্ধার করা হয়।

রাকিবুল ইসলাম (১৬) নামে ওই কিশোর একই উপজেলার বিধাই গ্রামের আবুল কালামের ছেলে ও বিধাই দাখিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

নিহত কিশোরের বাবা আবুল কালাম জানান, তার ছেলে রাকিবুলসহ বিধাই ও আশপাশের গ্রামের ৪০ জন মিলে বুধবার সকালে নৌকা ভ্রমণে যায়। তারা শ্রীপুরের সুতিয়া এবং গফরগাঁও ও কাপাসিয়ার শীতলক্ষ্যা নদে ভ্রমণের পর ফেরার পথে তারা কয়েক জন নৌকার পাটাতনে ঘুমিয়ে ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৯টার দিকে বরমী পাইটালবাড়ী এলাকায় এসে ঘুমন্ত অবস্থায় রাকিবুল পানিতে পড়ে যায়। এসময় তার সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার শুরু করে। ওই রাতেই স্থানীয় লোকজন বিভিন্ন ধরণের জাল দিয়ে ওই কিশোরকে খোজাখুঁজি শুরু করে।

টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ডুবুরি দলের লিডার হোসেন জানান, রাত ১২টা পর্যন্ত স্থানীয়রা খোজাখুঁজি করে, ব্যার্থ হয়ে ডুবুরিদের খবর দেয়। বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে ডুবুরিরা উদ্ধার অভিযান চালায়। সকাল ১০টার দিকে ঘটনাস্থলের দু’শ মিটার দূরে পানির নিচ থেকে ওই কিশোরের মৃতদেহ উদ্ধার করে, তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

/জেবি/

আরও পড়তে পারেন: নাফ নদীতে নৌকাডুবি: নিখোঁজ অপর ২ জনের লাশ উদ্ধার

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে