‘সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে’

গাইবান্ধা প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১১আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১১

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের অধীনে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচন হলে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে। তার প্রমাণ আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের জনস্রোত।’

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধায় বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাদুল্যাপুর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বন্যাদুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ধানের চারা বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘দেশেএখনও নির্বাচনি প্লেইং ফিল্ড তৈরি হয়নি। যার প্রমাণ সরকার এখনও বিএনপিসহ কোনও বিরোধী দলকে সভা সমাবেশ করতে দেয় না। আজ হাজার হাজার জনগণ সমবেত হলেও পূর্ব নির্ধারিত র‌্যালিতে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। কোনও জনসমাবেশের অনুমতি না দেওয়ায় আমদের বাধ্য হয়ে দলীয় কার্যালয়ে এ সংক্ষিপ্ত সভা করতে হচ্ছে।’

সংক্ষিপ্ত সভায় আরও  বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুল নবী টিটুল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শেখ, সাদুল্যাপুর উপজেলা বিএনপির সভাপতি ছামছুল হাসান ছামছুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস ছালাম প্রমুখ। সভায় জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বন্যাদুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে ধানের চারা তুলে দেন শওকত মাহমুদ। অনুষ্ঠানে সাদুল্যাপুর উপজেলার ক্ষতিগ্রস্ত ২০০ কৃষককে ধানের চারা দেওয়া হয়।

এর আগে, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি র‌্যালি বের করার চেষ্টা করলেও পুলিশি বাধার কারণে তা সম্ভব হয়নি।

আরও পড়ুন:
‘রোহিঙ্গাদের বোঝা বহন করার সাধ্য আমাদের নাই’



/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী