কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১৪৪ ধারা জারি

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৭, ২৩:২১আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ২৩:২৬

কিশোরগঞ্জ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একই স্থানে আওয়ামী লীগের দুই গ্রুপ সমাবেশ আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। পাকুন্দিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অন্নপূর্ণা দেবনাথ বাংলা ট্রিবিউনকে জানান, রবিবার (২৯ অক্টোবর) রাত ১০টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
সোমবার (৩০ অক্টোবর) বিকাল ৩টায় পাকুন্দিয়া ঈদগাহ মাঠে এ সমাবেশের ঘোষণা দেয় স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপ।
জানা গেছে, পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু কয়েকদিন আগে থেকেই নির্ধারিত স্থান ও সময়ে সমাবেশ আহ্বান করে প্রচারণা ও প্রস্তুতি জালান। অন্যদিকে, স্থানীয় সংসদ সদস্য সোহরাব উদ্দিনের সমর্থক ছাত্রলীগ ও যুবলীগ একই দিনের একই সময়ে ওই একই স্থানে সমাবেশেরর ডাক দেয়। এর পরিপ্রেক্ষিতেই পাকুন্দিয়ায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উপজেলা পরিষদ থেকে ১৪৪ ধারা জারির চিঠি হাতে পেয়েছি। এ নিয়ে স্থানীয়ভাবে যেন কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। আজ (রবিবার) রাত থেকেই পৌর এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
আরও পড়ুন-
এক সপ্তাহেও প্রকাশ হয়নি রাবির ভর্তি পরীক্ষার ফল
বরিশালে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল, আটক ৬

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের