দশ হাজার পিস ইয়াবাসহ দুই জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ নভেম্বর ২০১৭, ১৬:০১আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১৬:০১

চট্টগ্রাম থেকে ইয়াবাসহ দুইজন আটক

চট্টগ্রামে শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করে র‌্যাব -৭। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত আড়াইটার দিকে নগরীর কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান।

গ্রেফতার দুই জন হলেন-ঢাকা জেলার সাভার থানাধীন আনন্দপুর গ্রামের বাসিন্দা মো. সহিদ মজুমদার শান্ত (৩২)ও সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানাধীন দেলুয়া গ্রামের বাসিন্দা মো. আব্দুল আওয়াল প্রামাণিক (৩৮)।

মিমতানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘র‌্যাব সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কয়েক জন মাদক ব্যবসায়ী শ্যামলী পরিবহনের একটি বাসে করে কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে আসছে। এই সংবাদেরভিত্তিতে র‌্যাব নগরীর কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক চর পাথরঘাটার তৃতীয় কর্ণফুলী সেতুর (নতুন ব্রীজ) টোল প্লাজা এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালায়। এসময় শ্যামলী পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৫-১৭৬২) গতিবিধি সন্দেহজনক মনে হলে ওই বাস থামিয়ে গাড়ির যাত্রীদের তল্লাশি চালিয়ে আটক দুই জনের পকেট থেকে ১৬০০ পিস ইয়াবা উদ্ধার করা। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাসে তল্লাশি চালিয়ে আরও  ৭ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘উদ্ধারকৃত মালামাল ও আটক দুইজনের বিরুদ্ধে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী-২০০৪)এর ১৯(১) এর টেবিল ৯(খ)/২১ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাদের চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

 আরও পড়ুন: যশোর জেনারেল হাসপাতাল থেকে ভুয়া ডাক্তার আটক

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী