শশীর যে ছবি এখন বাবা-মায়ের কাছে শেষ স্মৃতি

মতিউর রহমান, মানিকগঞ্জ
১৩ মার্চ ২০১৮, ১৯:১৭আপডেট : ১৩ মার্চ ২০১৮, ২০:৩১

শশীর যে ছবি এখন বাবা-মায়ের কাছে শেষ স্মৃতি মানিকগঞ্জে সুপরিচিত ডা. রেজা হাসান আর কামরুন নাহার বেলীর একমাত্র সন্তান তাহিরা তানভীন শশী। মেয়েকে হারিয়ে নির্বাক এখন পুরো পরিবার। মনের অবস্থা প্রকাশের ভাষা হারিয়েছেন তারা। সর্বশেষ ঢাকায় তাদের এক আত্মীয়ের (শশীর খালাতো বোনের বিয়ে) বিয়ের অনুষ্ঠানে বাবা-মায়ের সঙ্গে শশীর ছবিই এখন তাদের শেষ স্মৃতি।

নেপালে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন তাহিরা তানভীন শশী। তবে তার স্বামী ডা. রেজওয়ানুল হক শাওন বেঁচে আছেন। আহত অবস্থায় নেপালের ওম হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শাওনের মামা আইনজীবী আসাদুজ্জামান আসাদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘নেপালে তার পরিবারের ৫ জন সদস্য অবস্থান করছেন। সেখান থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী ডা. শাওন আশঙ্কামুক্ত।’

শশীর বাবা ডা. রেজা হাসান জানান, তার মেয়ের লাশ দেশে আনার প্রস্তুতি চলছে। ভাতিজা পারভেজ রেজা কনক, ভাই কাজী ইকবাল রাতেই নেপালে চলে গেছেন। শারীরিক অবস্থা ভালো না থাকায় প্রস্তুতি থাকলেও শেষ পর্যন্ত নেপালে যাওয়া হয়নি তার।

শশীকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়েছেন। এর আগে ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগে মাস্টার্স শেষ করেন।

সোমবার (১২ মার্চ) ইউএস বাংলা বিমানে করে শশী ও তার স্বামী শাওন নেপালে যাচ্ছিলেন তাদের সপ্তম বিবাহ বার্ষিকী পালন করতে। কিন্তু নেপালের মাটিতে পা ছোঁয়ানোর আগেই বিমানটি দুমড়ে মুচড়ে যায়। ২০১১ সালে শশী আর শাওনের বিয়ে হয়। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

আরও পড়ুন- বেঁচে আছেন ডা. শাওন

/এফএস/
সম্পর্কিত
গতকাল থেকে আমরা লাশের হিসাব পাইনি: নাসীরুদ্দীন পাটোয়ারী
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের