ভাইস চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ না করায় হামলার অভিযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি
১৮ মার্চ ২০১৯, ১১:০৬আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১১:১৯

আহত শিক্ষক খাগড়াছড়ি জেলা সদরের শালবন এলাকায় আক্তার হোসেন (৩৮) নামে এক স্কুল শিক্ষককে কুপিয়েছে দুর্বৃত্তরা। রবিবার রাতে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির পরিবারের দাবি,  সোমবারের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে কাজ না করায় আক্তারের ওপর হামলার ঘটনা ঘটেছে।

আক্তারের বাড়ি খাগড়াছড়ি পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেনের ছেলে। তিনি লক্ষ্মীছড়ি উপজেলার লেলাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

এই হামলার জন্য পৌর মেয়র রফিকুল আলম ও তার সমর্থকদের দায়ী করেছে আক্তারের পরিবার। তারা জানায়, শালবন এলাকায় নিজ বাসার সামনে ৮/৯ জন দুর্বৃত্ত আক্তার হোসেনকে এলোপাথাড়ি মারধর করে এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসাপাতালে স্থানান্তর করা হয়।

খাগড়াছড়ি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আলাউদ্দিন বলেন, আহত ব্যক্তির মাথার মাঝখানে অস্ত্রের আঘাত রয়েছে। তবে অবস্থা স্থিতিশীল।

আক্তারের ছোট ভাই সাইফুল হোসেন বলেন, ‘আমার ভাই পৌর মেয়র রফিকুল আলমের বিরুদ্ধে একটি মানহানির মামলা করে। মামলাটি প্রত্যাহার করতে দীর্ঘ দিন ধরে মেয়র ও তার লোকজন আমার ভাইকে নানাভাবে হুমকি ধমকি দিয়ে আসছিল। মামলা প্রত্যাহার না করায় এবং উপজেলা নির্বাচনে তাদের  পচন্দের এক ভাইস চেয়ারম্যানের পক্ষে কাজ না করার অভিযোগ তুলে সুযোগ বুঝে মেয়রের লোকজন এ হামলা করেছে।’

প্রসঙ্গত, ২৯ জানুয়ারি খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলমের বিরুদ্ধে চিফ জুডিশয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২ কোটি টাকার মানহানির মামলা করেন আক্তার হোসেন। মামলাটি পুলিশি তদান্তাধীন রয়েছে।

আরও পড়ুন:

 শান্তিপূর্ণ পরিবেশে পাহাড়ে ভোট চলছে

‘পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আনন্দ লাগছে’

দেড় ঘণ্টায় ৬ ভোট!

১১৬ উপজেলায় ভোটগ্রহণ চলছে

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী