নরসিংদীতে কলেজছাত্রীর গায়ে আগুনের ঘটনায় মামলা

নরসিংদী প্রতিনিধি
১৪ জুন ২০১৯, ১৯:৩৮আপডেট : ১৪ জুন ২০১৯, ২৩:০১

নরসিংদী নরসিংদীতে এক কলেজছাত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (১৪ জুন) বিকালে  ওই ছাত্রীর বাবা যোগেন্দ্র বর্মণ বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

নরসিংদী সদর মডেল থানার ওসি সৈয়দুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, মামলায় অজ্ঞাত দুই জনসহ আরও আসামি থাকতে পারে বলে উল্লেখ করা হয়।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, ওই কলেজছাত্রী তার বাড়ির পাশের একটি দোকান থেকে সদাই কেনা শেষে বাসায় ফিরছিলেন। এ সময় অজ্ঞাত দুই জন দুর্বৃত্ত তাকে হাত-মুখ চেপে ধরে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়। এরপর তারা শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ জানান, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে সঞ্জিব রায় (২৪) নামের একজনকে আটক করা হয়েছে। সঞ্জিব রায়পুরা উপজেলার রায়পুরা পূর্বপাড়া গ্রামের ননী গোপাল রায়ের ছেলে এবং ওই ছাত্রীর ভাইয়ের শ্যালক। শুক্রবার (১৪ জুন) ভোরে রায়পুরার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নরসিংদী সদর মডেল থানার ওসি সৈয়দুজ্জামান বলেন, ‘ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামতসহ বিভিন্ন বিষয় আমলে নিয়ে মামলার তদন্ত শুরু হয়েছে। আশা করছি খুব দ্রুত অপরাধীদের শনাক্ত করতে পারবো।’

আরও খবর...

নরসিংদীতে ছাত্রীর গায়ে আগুন দিলো দুর্বৃত্তরা

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী