ট্রেনের ধাক্কায় বর-কনেসহ ১০ জনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৫ জুলাই ২০১৯, ২৩:২৮আপডেট : ১৫ জুলাই ২০১৯, ২৩:৪২

ট্রেনের ধাক্কায় বর-কনেসহ ১০ জনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি মাইক্রোবাসে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বর ও কনেসহ ১০ জনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে রেল বিভাগ।

সোমবার (১৫ জুলাই) রাতে পাকশী পশ্চিমাঞ্চল রেল বিভাগের পক্ষ থেকে এই তদন্ত কমিটি গঠন করা হয়।

পাকশীর বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে।  

এই কমিটিতে পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন র্কমর্কতা (ডিটিও) আবদুল্লাহ আল মামুনকে আহ্বায়ক করা হয়েছে। অন্য সদস্যরা হলেন পাকশী বিভাগীয় নির্বাহী  প্রকৌশলী (এইএন)-২ আরিফুল ইসলাম টুটুল, পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকোশেড) অশোক রায়, পাকশী বিভাগীয় রেলওয়ে মেডিক্যাল অফিসার এস কে রায়।

এর আগে, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিয়ের গাড়িবহরের একটি মাইক্রোবাসে রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বর ও কনেসহ ১০ জন নিহত হয়েছেন।

স্থানীয়রা জানান, বরযাত্রীসহ মাইক্রোবাসটি উল্লাপাড়ার ঘাটিনা থেকে সিরাজগঞ্জ জেলা সদরের কান্দাপাড়ায় যাচ্ছিল। সলপ স্টেশনের উত্তরে পঞ্চক্রোশী আলী আহম্মদ উচ্চবিদ্যালয়ের পাশে উন্মুক্ত লেভেল ক্রসিং পারাপারের সময় মাইক্রোবাসটির সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে।

আরও খবর: বিয়ের গাড়িতে ট্রেনের ধাক্কা, বর-কনেসহ নিহত ১০ 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে