অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় মহেশপুরে আটক ২২

ঝিনাইদহ প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৯, ২৩:৫৮আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ০০:০৭

অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় আটক ব্যক্তিরা ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ২২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের মধ্যে একজনকে ভারতে প্রবেশ করার আগেই আটক করা হয়। বাকিরা ভারত থেকে ফিরছিল। তারা সবাই বাংলাদেশি।  শনিবার (২৩ নভেম্বর) ভোর ৫টার দিকে তাদের আটক করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে ৫৮ বিজিবি এ তথ্য নিশ্চিত করেছে।

আটকের পর তাদের মহেশপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ প্রসঙ্গে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, ‘আটক  ব্যক্তিদের মধ্যে দুজনের বাড়ি ঝিনাইদহের মহেশপুরে, ১৫ জন বাগেরহাটের শরণখোলার এবং পাঁচজন নড়াইলের কালিয়া উপজেলার। ভারতে তারা কাজের জন্য গিয়েছিল। এদের বিরুদ্ধে ১৯৭৩ সালের পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা হয়েছে।’

তাদের সবাইকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

/এএইচ/এনআই/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত