চট্টগ্রামে পুলিশ বক্সে হামলার দায় স্বীকার আইএসের!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ মার্চ ২০২০, ০২:০৫আপডেট : ০১ মার্চ ২০২০, ১৩:০২

 চট্টগ্রাম নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় পুলিশ বক্সে বোমা বিস্ফোরণের ঘটনায় ইসলামিক স্টেট (আইএস) জড়িত বলে জানিয়েছে জঙ্গিগোষ্ঠীর ইন্টারনেটভিত্তিক তৎপরতা নজরদারি করা যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’। আইএস পরিচালিত আমাক নিউজ এজেন্সির বরাত দিয়ে শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে সাইট ইন্টেলিজেন্স এ তথ্য জানায়।

এর আগে, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে দুই নম্বর গেটের ওই পুলিশ বক্সে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই ট্রাফিক পুলিশ সদস্যসহ আহত হন পাঁচ জন। ঘটনার পর পুলিশ প্রথমে ট্রাফিক সিগন্যাল বাতির মেশিন বিস্ফোরণ হয়েছে জানালেও বিষয়টি খতিয়ে দেখার পর তারা নিশ্চিত করেছে এটি বোমার বিস্ফোরণ ছিল। তবে তখন কে বা কারা এটি ঘটিয়েছে, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

এদিকে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) শ্যামল কান্তি নাথ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আইএসের দায় স্বীকার করার কথা শুনেছি। তবে এ বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে চাই না।’

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পুলিশ বক্স এর আগে, ঘটনার পর নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম সাংবাদিকদের বলেছিলেন, ‘এটি আইইডি বোমা বিস্ফোরণ ছিল। যারা এটি ঘটিয়েছে, তারা খুব বেশি দক্ষ ছিল না। তবে কারা ঘটিয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছেন।’

বোমা বিস্ফোরণের ঘটনায় শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকালে অজ্ঞাত সন্ত্রাসীদের আসামি করে থানায় মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় সরকারি কাজে বাধাদান, সরকারি কাজে দায়িত্বরত ব্যক্তি ও সাধারণ জনতাকে গুরুতর জখম এবং হত্যার চেষ্টা, জনগণের জানমালের ক্ষতিসাধন, সরকারি সম্পদ নষ্ট এবং জনমনে ভীতি সঞ্চারের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ট্রাফিক পুলিশ বক্সে বিস্ফোরণের অভিযোগ আনা হয়।

/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
সর্বাধিক পঠিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই