করোনা সংক্রমণ এড়াতে কারাবন্দিদের জন্য মোবাইল সার্ভিস চালু

খুলনা প্রতিনিধি
২৮ মার্চ ২০২০, ১৩:৩৬আপডেট : ২৮ মার্চ ২০২০, ১৩:৩৯

খুলনা কারাগার

করোনা সংক্রমণে এড়াতে খুলনা জেলা কারাগারে বন্দিদের সঙ্গে সাক্ষাৎ বন্ধ রয়েছে। এ অবস্থায় স্বজনদের সঙ্গে কথা বলার জন্য মোবাইল সার্ভিস চালু করেছে কারা কর্তৃপক্ষ। ২৬ মার্চ থেকে এ সেবা চালু করা হয়েছে। খুলনা কারাগারের জেলার তরিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এখন কারাগারে ১৪০০ বন্দি রয়েছে। যা ধারণ ক্ষমতার প্রায় তিনগুণ। নতুন বন্দি আসলে তাকে বা তাদেরকে ১৪ দিনের জন্য একটি কক্ষে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে।  ২৬ মার্চ থেকে হাজতিদের জন্য ১৫ দিন ও কয়েদিদের জন্য ৩০ দিন স্বজনদের সঙ্গে সাক্ষাৎ বন্ধ রয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলার জন্য মোবাইল সার্ভিস চালু করা হয়েছে।

জেলার তরিকুল ইসলাম বলেন, এখন বন্দিরা নির্ধারিত ওয়ার্ডে থাকছেন। দিনের বেলায়ও তাদেরকে কারাগারের ভেতরের ফাঁকা চত্বরে বের হতে দেওয়া হয় না। আর নতুন আসলে তাদেরকে এক কক্ষে ১৪ দিন রাখার নিয়ম করা হয়েছে। তবে এখন বন্দি আসছে কম। জামিন নিয়ে বের হচ্ছে বেশি। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারী মারা গেছেন
প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারী মারা গেছেন
‘সরকার চায় না ধর্মীয় বা রাজনৈতিক ভেদাভেদে কেউ ক্ষতিগ্রস্ত হোক’
‘সরকার চায় না ধর্মীয় বা রাজনৈতিক ভেদাভেদে কেউ ক্ষতিগ্রস্ত হোক’
সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠালো পুলিশ
সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠালো পুলিশ
স্ত্রী চলে যাওয়ায় শ্যালককে হত্যা: এক মাস পর মিললো কঙ্কাল
স্ত্রী চলে যাওয়ায় শ্যালককে হত্যা: এক মাস পর মিললো কঙ্কাল
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার