কেসিসির সড়ক ও ড্রেন সংস্কার: ৩৬ কোটি টাকার কাজে স্থবিরতা

খুলনা প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২০, ০৭:৫৩আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ০৭:৫৪

ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও সড়ক সংস্কারের একটি প্রকল্পের কাজ খুলনা মহানগরীতে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও সড়ক সংস্কারের তিনটি প্রকল্পের কাজে স্থবিরতা দেখা দিয়েছে। নির্ধারিত সময় শেষ হলেও এই প্রকল্পগুলোর কাজ শেষ হয়নি। করোনাভাইরাস আতঙ্কে শ্রমিক ও কাঁচামাল সংকটসহ ছয়টি কারণ দেখিয়ে ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় বৃদ্ধির আবেদন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

কিন্তু স্থানীয়রা বলছেন, সঠিক তদারকির অভাবে এই কাজে ধীরগতি দেখা গেছে। ফলে আসন্ন বর্ষা মৌসুমে মহানগরবাসীকে জলাবদ্ধতার শিকার হতে হবে।

জানা গেছে, মহানগরীর কেডিএ অ্যাভিনিউসহ গুরুত্বপূর্ণ পাঁচটি সড়ক সংস্কার ও ড্রেন পুর্নর্নিমাণের জন্য ৩৬ কোটি টাকা অনুদান দেয় বিশ্ব ব্যাংক। বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ)-এর মাধ্যমে এই অর্থ ছাড় করা হয়। ইতোমধ্যে কাজ শুরু হয়ে ৫০ থেকে ৮০ ভাগ কাজ শেষও হয়েছে। এর মধ্যেই ৩০ মার্চ মেয়াদ শেষ হয়েছে প্রকল্পের। কিন্তু কাজ শেষ না হওয়ায় কর্তৃপক্ষ সব কাজের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করে। তবে সম্প্রতি করোনার কারণে সব কাজ স্থগিত ঘোষণা করা হয়।

এদিকে খুলনা সিটি করপোরেশনের পক্ষ থেকে ২৫ মার্চ এক প্রেস বার্তায় জানানো হয়, করোনা ভাইরাসের কারণে সরকার সাধারণ ছুটির সময়ে নিজ গৃহে থাকতে বলেছে সবাইকে। খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ব্যাপারে রাস্তায় মাইকিং করা হয়েছে। এমন পরিস্থিতিতে কেসিসি এলাকায় চলমান সব নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। ২৫ মার্চ দেওয়া ওই চিঠিতে স্বাক্ষর করেছেন কেসিসির প্রধান

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কম পেনশনধারীদের পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ
কম পেনশনধারীদের পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ
ভারত মহাশক্তি নয়, চরিত্র ও সেবার গুণে ‘বিশ্বগুরু’: আরএসএস প্রধান
ভারত মহাশক্তি নয়, চরিত্র ও সেবার গুণে ‘বিশ্বগুরু’: আরএসএস প্রধান
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
অটোরিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু, তিন জন রিমান্ডে
অটোরিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু, তিন জন রিমান্ডে
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক