সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসকের গানম্যান নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
২১ এপ্রিল ২০২০, ০৫:৩০আপডেট : ২১ এপ্রিল ২০২০, ০৫:৩৪

সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসকের গানম্যান নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম খলিল (২৮) নামে এক পুলিশ সদস্যের নিহত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের জুগিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তিনি কুষ্টিয়া জেলা প্রশাসকের গানম্যান ছিলেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত ইব্রাহিমের বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামে।

ওসি গোলাম মোস্তফা জানান, কুষ্টিয়া থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ি যাচ্ছিলেন ইব্রাহিম। শহরতলীর কানাবিলের মোড় এলাকায় আসার পর একটি পিকআপ ভ্যান তাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

এদিকে, দেহরক্ষী ইব্রাহিম খলিলের মৃত্যুতে কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) আসলাম হোসেন শোক জানিয়েছেন। এক শোক বার্তায় তিনি জানান, গানম্যান ইব্রাহিম খলিল সোমবার রাত ৮টার দিকে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। তার এই অকাল মৃত্যুতে জেলা প্রশাসন পরিবারের সদস্যরা শোকাহত।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লার প্রাচীন প্রত্ননগরী রূপবান মুড়াতে একদিন
কুমিল্লার প্রাচীন প্রত্ননগরী রূপবান মুড়াতে একদিন
প্রকাশ্যে এলো মোজতবা খামেনির নতুন ভিডিও, শোনা গেলো কণ্ঠ
প্রকাশ্যে এলো মোজতবা খামেনির নতুন ভিডিও, শোনা গেলো কণ্ঠ
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে বাশার, ‘আমরা খুব ভালো অবস্থানে আছি’
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে বাশার, ‘আমরা খুব ভালো অবস্থানে আছি’
সালমান শাহ হত্যা মামলা: দায়রা আদালতেও জামিন মেলেনি ডনের
সালমান শাহ হত্যা মামলা: দায়রা আদালতেও জামিন মেলেনি ডনের
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ