লটারিতে ধান বিক্রির সুযোগ পেলেন মদনের ৪৩১ কৃষক

নেত্রকোনা প্রতিনিধি
১১ মে ২০২০, ২৩:১৩আপডেট : ১১ মে ২০২০, ২৩:২৮

বোরো ধান সরাসরি কৃষকের থেকে ন্যায্যমূল্যে ধান সংগ্রহের উদ্দেশ্যে লটারির মাধ্যমে নেত্রকোনার মদনে ৪৩১ জন কৃষককে নির্বাচন করা হয়েছে। বোরোধান সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়ালীউল হাসানের সভাপতিত্বে সোমবার (১১ মে) উপজেলা পরিষদ পাবলিক হল মাঠে উন্মুক্ত লটারির মাধ্যমে ভাগ্যবান কৃষকদের নির্বাচন করা হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, উপজেলা কৃষি অফিসার নাজমুল হাসান, ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী প্রমুখ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়ালীউল হাসান বলেন, সরাসরি কৃষকদের থেকে সরকারি মূল্যে ধান কেনার জন্য লটারির মাধ্যমে তাদের নির্বাচন করা হয়েছে। নির্বাচিত কৃষকদের থেকে প্রতিমণ এক হাজার ৪০ টাকা দরে বোরো ধান সংগ্রহ করা হবে।

এ বছর মদন উপজেলায় ১৭ হাজার ২৫০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। পৌর সদরসহ উপজেলার ৮ ইউনিয়নে ২৭ হাজার কৃষক পরিবার রয়েছে। ন্যায্যমূল্যে ধান বিক্রির জন্য লটারিতে আবেদন করেছিলেন তিন হাজার ৫৩৪ জন কৃষক। এর মধ্যে ১৪ হাজার ৫ মে.টন ধান বিক্রির সুযোগ পাবেন ৪৩১ কৃষক।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানা থেকে আসামির পলায়ন, এসআই ও কনস্টেবল প্রত্যাহার
থানা থেকে আসামির পলায়ন, এসআই ও কনস্টেবল প্রত্যাহার
স্পেনে ভয়াবহ দাবানল: বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল: বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
এমবাপ্পের গোল নিয়ে বিতর্ক! 
এমবাপ্পের গোল নিয়ে বিতর্ক! 
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
ন্যাটো নেতাদের যে উপহার দিয়ে চমকে দিলেন এরদোয়ান
ন্যাটো নেতাদের যে উপহার দিয়ে চমকে দিলেন এরদোয়ান
সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন চালু ভারতে, দাম কত
সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন চালু ভারতে, দাম কত