সিলেট বোর্ডে মেয়েরা এগিয়ে, পাসের হার ৭৮.৭৯

সিলেট প্রতিনিধি
৩১ মে ২০২০, ১৯:৫৯আপডেট : ৩১ মে ২০২০, ২০:২৯

এসএসসি পরীক্ষা এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে পাসের হার ৭৮.৭৯ ভাগ। ফলাফলে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে। রবিবার (৩১ মে) দুপুরে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবীর আহমদ এ তথ্য জানিয়েছেন।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এ বছর ৪ হাজার ২৬৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ৭৫৭ জন।
এই শিক্ষাবোর্ডে এবার মোট ১ লাখ ১৬ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাস করেছে ৯১ হাজার ৪৮০ জন। তাদের মধ্যে ৫১ হাজার ৯৭৬ জন ছাত্রী এবং ৩৯ হাজার ৫০৪ জন ছাত্র।
পাসের হারে এগিয়ে রয়েছে সিলেট জেলা। সিলেটে পাসের হার ৮০. ৯৬, হবিগঞ্জে ৭২.৭৩, সুনামগঞ্জে ৭৮.৬০ এবং মৌলভীবাজারে ৮০. ৮৮ শতাংশ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর 
একনজরে আজকের আলোচিত খবর 
ঋণ-আমানতের সুদহারের ব্যবধান সর্বোচ্চ ৪ শতাংশ 
ঋণ-আমানতের সুদহারের ব্যবধান সর্বোচ্চ ৪ শতাংশ 
কুড়িগ্রামে বাড়িঘরে ঢুকছে পানি, বন্যা পরিস্থিতির অবনতি
কুড়িগ্রামে বাড়িঘরে ঢুকছে পানি, বন্যা পরিস্থিতির অবনতি
অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 
অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 
সর্বাধিক পঠিত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হলে অর্থনীতিতে কী ঘটতে পারে?
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হলে অর্থনীতিতে কী ঘটতে পারে?