আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে স্কুলছাত্রীর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
০৮ জুন ২০২০, ২২:৩৫আপডেট : ০৮ জুন ২০২০, ২২:৩৫

বজ্রপাত টাঙ্গাইলের বাসাইলে আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে সানিয়া আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) বিকালে উপজেলার কাশিল পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সানিয়া কালিহাতী উপজেলার কুর্শাবেনু গ্রামের শহীদ মিয়ার মেয়ে। সানিয়া বাসাইল উপজেলার কাশিল পশ্চিমপাড়া এলাকায় নানা পারু মিয়ার বাড়িতে থেকে পড়াশোনা করতো। সে স্থানীয় কেবিএন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সানিয়া ও তার খালাতো বোন সাদিয়া বাড়ির পাশে বৃষ্টির মধ্যে আম কুড়াতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা দু'জনেই আহত হয়। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা সানিয়াকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার ও তার সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া
বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া
রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র জমা দিলো জামায়াত জোট
রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র জমা দিলো জামায়াত জোট
শাড়ির জন্য আদালতে আসবো, এটা কাম্য না: তানজিন তিশা
শাড়ির জন্য আদালতে আসবো, এটা কাম্য না: তানজিন তিশা
জেন জির পর এবার রাজপথে ‘জেন আলফা’, উন্নত স্কুলের দাবিতে কাঁপছে ভারত
জেন জির পর এবার রাজপথে ‘জেন আলফা’, উন্নত স্কুলের দাবিতে কাঁপছে ভারত
সর্বাধিক পঠিত
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ
বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ে গেলো ৩ মহল্লার টিভি-ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য
বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ে গেলো ৩ মহল্লার টিভি-ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য