রাজশাহীতে আনসার আল ইসলামের চার সদস্য গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
১৪ জুন ২০২০, ১৯:৫২ আপডেট : ১৪ জুন ২০২০, ১৯:৫৪

গ্রেফতার

রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল-ইসলাম এর সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করার দাবি করেছে র‌্যাব। শনিবার (১৩ জুন) দিবাগত রাত ২টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাজিপাড়া গ্রামের একটি পরিত্যক্ত বাথানবাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।

গ্রেফতার চার ‘জঙ্গি’ হলো, জামালপুরের সদর উপজেলার শ্রীপুর কুমাড়িয়া গ্রামের সবুর আলীর ছেলে আলী সুমন (২৪), বগুড়ার শাহজাহানপুর উপজেলার পলিপলাশ গ্রামের ইয়াছিন আলীর ছেলে আবদুর রহমান (২১), ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রঘুনাথপুর গ্রামের আবুল কালামের ছেলে হৃদয় খান পারভেজ (২৪) এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার শেখের তালুক গ্রামের মমিনুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৩)।

র‌্যাব-৫ এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেফতার চার যুবক পরিত্যক্ত একটি বাথানবাড়িতে গোপন বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উগ্রবাদী বই উদ্ধার করা হয়েছে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতেখায়ের আলম জানান, গোদাগাড়ী থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তর করেছে। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় গ্রেফতার আরও ২ আসামি কারাগারে
রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় গ্রেফতার আরও ২ আসামি কারাগারে
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ভ্যাটের রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আসছে, মন্ত্রিসভায় অনুমোদন
ভ্যাটের রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আসছে, মন্ত্রিসভায় অনুমোদন
অজু করতে গিয়ে লেকের পানিতে ডুবে ব্রিটিশ বাংলা‌দেশি যুবকের মৃত্যু
অজু করতে গিয়ে লেকের পানিতে ডুবে ব্রিটিশ বাংলা‌দেশি যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!