২২০ টাকার স্যাভলন পণ্য ৫০০ টাকায় বিক্রি, দোকানদারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ জুন ২০২০, ০৪:৩৮আপডেট : ১৫ জুন ২০২০, ০৪:৪৮

চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বেশি দামে স্যভলন অ্যান্টিসেপটিক লিকুইড, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ বিক্রিসহ নকল পণ্য রাখার অভিযোগে চট্টগ্রাম নগরীর ৫টি দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৪ জুন) দুপুর ১২টা থেকে ২ টা পর্যন্ত অভিযান চালিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক এসব দোকানকে জরিমানা করেন।

পাঁচটি দোকানের মধ্যে বেশি দামে স্যাভলন এন্টিসেপ্টিক লিকুইড বিক্রি, নকল হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক রাখার দায়ে রূপসজ্জা কসমেটিক্সকে ২০ হাজার টাকা, রফিক কসমেটিক্সকে ১০ হাজার টাকা, হক ক্যাপ হাউসকে ৫ হাজার টাকা, ইলিয়াস কালেকশনকে ৫ হাজার টাকা  ও রাশেদ ক্যাপ হাউসকে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

ম্যাজিস্ট্রেট উমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, রিয়াজুদ্দিন বাজারে নকল ও বেশি দামে স্যাভলন হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ বিক্রি করা হচ্ছে এমন অভিযোগ পেয়ে রবিবার দুপুরে ওই মার্কেটে অভিযানে যাই। অভিযানে গিয়ে দেখি এক লিটারের একটি স্যাভলন এন্টিসেপ্টিকের দাম ২২০ টাকা কিন্তু তারা ক্রেতাদের কাছে তা ৫০০ টাকায় বিক্রি করেছে। আবার ১০০ এমএল এর দাম ৪৪ টাকা থাকলেও বিক্রি করছে ১২০ টাকা, যা রীতিমতো দ্বিগুণের বেশি লাভ! এ ঘটনায় ৫টি দোকানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানের খবর পেয়ে অনেকগুলো দোকান বন্ধ করে দোকান মালিকরা পালিয়ে যায়। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। 

অভিযানে ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরানসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ আগস্ট, ২০২৬)
বিয়ে করলেন অর্জুন রামপাল! পাত্রী কে?
বিয়ে করলেন অর্জুন রামপাল! পাত্রী কে?
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার 
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার 
চলন্ত এসি বাসে আগুন, জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করলো স্থানীয়রা
চলন্ত এসি বাসে আগুন, জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করলো স্থানীয়রা
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে