প্রাইভেটকারে রড নিক্ষেপ করে লুটপাট

কুমিল্লা প্রতিনিধি
১৮ জুন ২০২০, ২১:৫৬ আপডেট : ১৮ জুন ২০২০, ২২:০৯

দুর্বৃত্তদের হামলার শিকার ব্যক্তিরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় প্রাইভেটকারে রড নিক্ষেপ করে চালক ও যাত্রীদের মারধর, টাকা ও মালামাল ছিনতাইয়ের ঘটেছে। বুধবার (১৭ জুন) রাতে চান্দিনা থানায় এনিয়ে মামলা দায়ের করা হয়েছে। ছিনতাইকারীদের হামলা ও মারধরে চালকসহ ছয় জন আহত হয়। পরে তারা পার্শ্ববর্তী গৌরিপুরের একটি হাসপাতালে চিকিৎসা নেন। ছিনতাইকারীদের হামলায় আহত সবার বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্ধি ও দারিগাঁ গ্রামে।

আহত এরফানুর রহমান লিটন জানান, মঙ্গলবার রাতের খাবার খেতে প্রাইভেটকারে করে হোমনা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বুড়িচং উপজেলার মিয়ামী হোটেলে যাই। খাওয়া শেষে হোমনার উদ্দেশে রওনা হই বন্ধু মনির, হিমেল, আশিক ও মামাতো ভাই মজিদকে সঙ্গে নিয়ে। তখন রাত একটা। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো। চান্দিনার খাদঘর এলাকায় পৌঁছলে হঠাৎ গাড়ির মধ্যে বিকট শব্দ হয়। মনে হলো গাড়ির রিঙ ভেঙে গেছে। ২০০ গজ সামনে গিয়ে চালক গাড়ি থামালে সমস্যা চিহ্নিত করতে সবাই নেমে পড়ি। ঠিক রাস্তার বাম পাশ থেকে ছিনতাইকারীরা এসে আমাকে এবং বন্ধু হিমেল, আশিক ও মামাতো ভাই মাজেদকে লোহার রড দিয়ে আঘাত করতে থাকে। গাড়িচালক কালুর মাথায় পেছন থেকে দা দিয়ে কোপ দেয়। ছিনতাইকারীরা আমার এবং আমার বন্ধুদের কাছে থাকা নগদ প্রায় ৬৫ হাজার টাকা, আই ফোনসহ বিভিন্ন ব্রান্ডের পাঁচটি মোবাইল ফোন সেট, এক ভরি ওজনের স্বর্ণের চেনসহ সঙ্গে থাকা যাবতীয় মালামাল ছিনতাই করে নিয়ে যায়।

চান্দিনা থানার ওসি মো. আবুল ফয়সল জানান, মহাসড়কে ছিনতাইয়ের ঘটনায় থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। জড়িত ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেক বাসে আগুন, মালিক আটক
সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেক বাসে আগুন, মালিক আটক
টিএসসিতে ককটেল বিস্ফোরণের পর আটক দুজনের পরিচয় মিলেছে
টিএসসিতে ককটেল বিস্ফোরণের পর আটক দুজনের পরিচয় মিলেছে
‘আক্রমণ করলে পুলিশ কি রসগোল্লা ছুড়বে?’
‘আক্রমণ করলে পুলিশ কি রসগোল্লা ছুড়বে?’
সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত