কোটালীপাড়ার পৌর মেয়র করোনায় আক্রান্ত

গোপালগঞ্জ প্রতিনিধি
২৩ জুন ২০২০, ০৭:২০আপডেট : ২৩ জুন ২০২০, ০৭:২৬

কোটালীপাড়ার পৌর মেয়র করোনায় আক্রান্ত গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোটালীপাড়া পৌরসভা মেয়র কামাল হোসেন শেখসহ ২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এই নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৫০৪ জনে। সোমবার (২২ জুন) রাতে গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে কোটালীপাড়া উপজেলায় আট জন, সদর উপজেলায় সাত জন, মুকসুদপুর উপজেলায় তিন জন ও টুঙ্গিপাড়া উপজেলায় তিন জন রয়েছেন। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত জেলায় মোট চার হাজার ৪৪৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলায় মোট ৯ জন মারা গেছেন। এছাড়া ২৪৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। অন্যদিকে ২৪৫ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

জেলার করোনা শনাক্ত ৫০৪ জনের মধ্যে মুকসুদপুর উপজেলায় ১২৮ জন, কাশিয়ানী উপজেলায় ১২০ জন, সদর উপজেলায় ১১১ জন, কোটালীপাড়া উপজেলায় ৭৯ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ৬৬ জন রয়েছেন। তাদের মধ্যে ডাক্তার, নার্সসহ ৪৪ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

/এনএস/
সম্পর্কিত
গোপালগঞ্জে মেসির ১৬ ফুটের ভাস্কর্য, নেইমারের প্রতিকৃতি নিয়ে উচ্ছ্বাস
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
সর্বশেষ খবর
ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিলো পুলিশ, ওসি বললেন ‘চোখ নামিয়ে কথা বল’
ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিলো পুলিশ, ওসি বললেন ‘চোখ নামিয়ে কথা বল’
এবছর হজে গিয়ে ৫০ বাংলাদেশির মৃত্যু
এবছর হজে গিয়ে ৫০ বাংলাদেশির মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু
সামনে তহবিল আরও কমতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
সামনে তহবিল আরও কমতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
কী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
কী, কেন, কীভাবেকী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
প্রথম দিনে বিশ্বকাপ সম্প্রচারে বিঘ্ন, যা বলছে ওটিটি প্ল্যাটফর্মগুলো 
প্রথম দিনে বিশ্বকাপ সম্প্রচারে বিঘ্ন, যা বলছে ওটিটি প্ল্যাটফর্মগুলো