১৪ হাজার পিস ইয়াবার মামলায় তিন জনের যাবজ্জীবন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ জুলাই ২০২৫, ১৭:৪৭আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১৭:৪৭

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকা থেকে ১৪ হাজার পিস ইয়াবার ট্যাবলেট উদ্ধারের ঘটনায় করা মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৮ জুলাই) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক অরুণাভ চক্রবর্তী এ রায় ঘোষণা করেন। দণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন— শরীয়তপুর জেলার সখীপুর থানার চরকুমারীয়া ইউনিয়নের গাজীপুর গ্রামের হাবী পাইকান্দি মোল্লা বাড়ীর কবির মোল্লা, কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডের লাল মিয়ার ছেলে মো. ইছহাক ও সঞ্চয় দাস ওরফে নওমুসলিম মো. হোসেন।

রায় ঘোষণার আগে তিন আসামিকে আদালতে উপস্থিত করে পুলিশ। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে আবারও কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আব্দুল নুর ভুঁইয়া (বাবলু) এ তথ্য নিশ্চিত করেন।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৩০ নভেম্বর টয়োটা ল্যান্ড ক্রুজার জিপ গাড়ির সামনের বাম পাশের সিটে করে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ১৩৩০ গ্রাম) নিয়ে যাচ্ছিল আসামিরা। ওই দিন রাত ১০টায় পুলিশ সংবাদ পেয়ে যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকায় গাড়িটি আটক করে। পরে এ ঘটনায় ২০২৩ সালের ১ ডিসেম্বর তাদের বিরুদ্ধে মামলা করে অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের গুলশান জোনের গোয়েন্দা পুলিশের পরিদর্শক শফিকুল ইসলাম।

২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি মামলাটি তদন্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। এরপর  চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। 

মামলাটি বিচার চলার সময়ে আদালত ১২ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

/এনএইচ/এমএস/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম