চুরির অভিযোগে মায়ের সামনে কিশোরকে বেঁধে নির্যাতন, ইউপি সদস্যসহ গ্রেফতার ২

কুড়িগ্রাম প্রতিনিধি
২৩ জুন ২০২০, ১৮:৪৩আপডেট : ২৩ জুন ২০২০, ১৮:৫৩

গ্রেফতার ইউপি সদস্য রাজু আহম্মেদ ( লুঙ্গি পরিহিত)

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় একটি মসজিদের সোলার সিস্টেমের ব্যাটারি চুরির অভিযোগে এক কিশোরকে তার মায়ের সামনে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) সকালে সংঘটিত এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাতেই বলদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের অভিযুক্ত ইউপি সদস্য রাজু আহম্মেদ ও স্থানীয় মাতব্বর জাফর আলীকে গ্রেফতার করে পুলিশ।

কচাকাটা থানার ওসি মামুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ১৫/১৬দিন আগে উপজেলার বলদিয়া ইউনিয়নের মংলারকুটি গ্রামের মসজিদ থেকে একটি সোলার প্যানেল এবং ব্যাটারি চুরি হয়। এ চুরির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সোমবার সকালে স্থানীয় জাফর আলী মুন্সি, আব্দুল হান্নানসহ ১০/১২ জন ওই গ্রামের এক কিশোর(১৫) কে বাড়ি থেকে ডেকে নিয়ে জাফর আলী মুন্সির বাড়িতে নিয়ে প্রথমে গাছের সঙ্গে বেঁধে মারধর করে। পরে বাঁশডলা দিয়ে তাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। সে সময় স্থানীয় ইউপি সদস্য রাজু আহম্মেদ সেখানে উপস্থিত থেকে তিনিও নির্যাতন করেন বলে জানান ভুক্তভোগী হাবিবুরের মা মালেকা বেগম ও স্থানীয়রা।

নির্যাতনের শিকার কিশোরটির মায়ের অভিযোগ, ছেলেকে উদ্ধার করতে গেলে তাকে বাধা দেন নির্যাতনকারীরা। এরপর তার সামনেই চলে তার ছেলের ওপর নির্যাতন। তিনি নিষেধ করলে নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। তিনি অনেক কাকুতি মিনতি করলেও অভিযুক্তরা থামেনি। নির্যাতনে কিশোরটি নিস্তেজ হয়ে পড়লে তখন থামে অভিযুক্তরা, এরপর মায়ের সঙ্গে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে তাকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন পরিবারের সদস্যরা। এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযুক্ত ইউপির সদস্য রাজু আহম্মেদ ও স্থানীয় মাতব্বর জসীম উদ্দিনকে সোমবার রাতে গ্রেফতার করে পুলিশ।

নির্যাতনের শিকার কিশোর

বলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান বলেন, ‘স্থানীয় কয়েকজন ব্যক্তি ওই কিশোরকে নির্যাতনের সময় ইউপি সদস্য রাজু আহম্মেদ সেখানে যায় এবং সে নিজেও ওই কিশোরকে নির্যাতন করে বলে জানতে পেরেছি।’

অভিযুক্ত ইউপি সদস্যকে বরখাস্তের সুপারিশ করা হবে কিনা তা জানতে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.ফিরুজুল ইসলামকে একাধিকবার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।

কচাকাটা থানার ওসি মামুন অর রশিদ জানান, এ ঘটনায় নির্যাতনের শিকার কিশোরের বাবা বাদী হয়ে অভিযুক্ত ইউপি সদস্য সহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংসদ ভবনের সামনে থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিলো পুলিশ
সংসদ ভবনের সামনে থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিলো পুলিশ
পাঠ্যপুস্তকে থাকছেন হাজী শরীয়তউল্লাহ, প্রাথমিকে ঝরে পড়া রোধে নানা উদ্যোগ
পাঠ্যপুস্তকে থাকছেন হাজী শরীয়তউল্লাহ, প্রাথমিকে ঝরে পড়া রোধে নানা উদ্যোগ
আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে কেন বারবার ফিরে আসে ফকল্যান্ড যুদ্ধ
কী, কেন, কীভাবেআর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে কেন বারবার ফিরে আসে ফকল্যান্ড যুদ্ধ
ফেসবুকে ছড়ালো আন্দোলনরত শিক্ষার্থী নিহতের গুজব
ফেসবুকে ছড়ালো আন্দোলনরত শিক্ষার্থী নিহতের গুজব
সর্বাধিক পঠিত
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
আকাশে ‘আই অ্যাম বোরড’ লিখে দিলেন পাইলট
আকাশে ‘আই অ্যাম বোরড’ লিখে দিলেন পাইলট
সারজিস-তুষারকে ক্ষমা চাইতে হবে, না হয় অবাঞ্ছিত ঘোষণা
সংবাদ সম্মেলনে পাবনা বিএনপিসারজিস-তুষারকে ক্ষমা চাইতে হবে, না হয় অবাঞ্ছিত ঘোষণা
বার্নহামের হস্তক্ষেপে দ্রুত আইএলআর পেতে পারেন ১৬ লাখ অভিবাসী
বার্নহামের হস্তক্ষেপে দ্রুত আইএলআর পেতে পারেন ১৬ লাখ অভিবাসী
আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান
আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান