বিদ্যুতের ভুতুড়ে বিল ঠেকাতে যে ব্যবস্থার কথা জানালেন জ্বালানিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ নভেম্বর ২০২৬, ২০:১৯ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ২০:১৯

বিদ্যুতের অতিরিক্ত ও ভুল বিল ঠেকাতে প্রিপেইড ও স্মার্ট মিটার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। স্মার্ট মিটার চালু হলে বিল তৈরিতে ভুল এবং কারসাজি কমবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংসদ সদস্য কামরুল হাসান বলেন, মাসের মাত্র কয়েক দিন বিদ্যুৎ ব্যবহার করেও কোনও কোনও গ্রাহক অস্বাভাবিক বেশি বিল পাচ্ছেন। এমনকি ১৫ দিন বিদ্যুৎ ব্যবহার করে একটি পরিবারকে ১ লাখ ২৫ হাজার টাকার বিল দেওয়ার ঘটনাও ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।  

জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, স্মার্ট মিটার স্থাপনের জন্য সরকার ইতোমধ্যে মিটার আমদানি করেছে। এসব মিটার স্থাপন করা হলে বিলের ভুল ও অনিয়ম কমানো সম্ভব হবে।

তিনি আরও জানান, মাগুরায় অতিরিক্ত বিদ্যুৎ বিল দেওয়ার ঘটনায় জেনারেল ম্যানেজারসহ দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ধরনের অনিয়মের বিষয়ে গ্রাহকদের অভিযোগ জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মসজিদের বিদ্যুৎ বিল প্রসঙ্গেমন্ত্রী বলেন, বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ করা হয় না বলে মসজিদগুলোর কাছ থেকেও বিল নেওয়া শুরু হয়েছে। তবে যেসব মসজিদের বিদ্যুৎ বিল বকেয়া জমেছে, তারা কিস্তিতে পরিশোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবে।

/এসএমএ/আইএএম/
সম্পর্কিত
ওমান ও মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন
প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো মেহেরপুর
বৈশ্বিক সংকট মোকাবিলায় বিপিসির ৯০ দিনের জ্বালানি মজুত পরিকল্পনা
সর্বশেষ খবর
নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয়, অপতথ্যের বিরুদ্ধেও কঠোর অবস্থান: ডেপুটি স্পিকার
নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয়, অপতথ্যের বিরুদ্ধেও কঠোর অবস্থান: ডেপুটি স্পিকার
এবার কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন, ভেতরে শতাধিক পর্যটক
এবার কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন, ভেতরে শতাধিক পর্যটক
সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপির এক সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপির এক সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
সবুজবাগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার
সবুজবাগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি