বিপুল পরিমাণ সরকারি চাল ও গম জব্দ, ২ গোডাউন সিলগালা

লক্ষ্মীপুর প্রতিনিধি
০২ জুলাই ২০২০, ২০:৪৩আপডেট : ০২ জুলাই ২০২০, ২০:৫৭

লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে ব্যক্তি মালিকানাধীন গোডাউনে মজুত করে রাখা বিপুল পরিমাণ সরকারি চাল ও গম জব্দ করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে এসব চাল ও গম মজুত রাখায় দু’টি গোডাউন সিলগালা করেছে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকালে জেলার কমলনগরের হাজিরহাট এলাকার ব্যবসায়ী শেখ ফরিদের দুটি গোডাউনে অভিযান চালিয়ে সরকারি ৯৫ টন চাল ও ট্রাক ভর্তি ২০ টন গম জব্দ করা হয়।

খাদ্য অধিদফতরের সিলযুক্ত সরকারিভাবে বরাদ্দ চাল স্থানীয় ব্যবসায়ী শেখ ফরিদ তার গোডাউনে অবৈধভাবে মজুত রেখেছেন, এমন সংবাদ পান জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) জেলা কর্মকর্তারা। পরে তথ্য অনুযায়ী সংস্থাটির লক্ষ্মীপুরের পরিচালক মানিক চন্দ্র দে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন ও আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। এসময় ব্যবসায়ী ফরিদের গোডাউনের সামনে ট্রাক ভর্তি ২০ টন গম ও গোডাউনের ভেতরে ৯৫ টন সরকারি চাল পেয়ে তার দুটি গোডাউন সিলগালা করা হয়। প্রতিটি বস্তায় খাদ্য অধিদফতরের সিলযুক্ত রয়েছে বলে জানান স্থানীয়রা। তবে এসময় সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন জানান, সরকারি চাল ও গম পেয়ে আমরা গোডাউন দুটি সিলগালা করেছি। শিগগিরই তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখবে প্রশাসন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় আগুনে ৭ শ্রমিক নিহতের ঘটনায় জাতীয় শ্রমিক শক্তির শোক
আশুলিয়ায় কারখানায় আগুনে ৭ শ্রমিক নিহতের ঘটনায় জাতীয় শ্রমিক শক্তির শোক
১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি
১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি
দুবাই-শারজায় কিংবদন্তিদের মেলা, বাংলাদেশের হয়ে খেলবেন আশরাফুল-মাহমুদউল্লাহ
দুবাই-শারজায় কিংবদন্তিদের মেলা, বাংলাদেশের হয়ে খেলবেন আশরাফুল-মাহমুদউল্লাহ
দারুণ ফ্রি-কিকে গোল পেলেন মেসি, কিন্তু... 
দারুণ ফ্রি-কিকে গোল পেলেন মেসি, কিন্তু... 
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের