করোনায় আক্রান্ত কিশোরগঞ্জ পৌর মেয়র

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৪ জুলাই ২০২০, ০৫:৪১আপডেট : ০৪ জুলাই ২০২০, ০৬:১৯

জীবাণুনাশক স্প্রে করছেন মেয়র কিশোরগঞ্জে পৌর মেয়র মাহমুদ পারভেজসহ আরও ২৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) করোনা পজিটিভ হওয়ার বিষয়টি মেয়র নিজেই নিশ্চিত করেছেন।

এ ব‌্যাপারে মেয়র বাংলা ট্রিবিউনকে জানান, গত বুধবার জ্বর অনুভব করেন তিনি। তারপর বিষয়টি নিয়ে সিভিল সার্জন ডা. মুজিবুর রহমানের সঙ্গে পরামর্শ করে বৃহস্পতিবার নমুনা দেন। শুক্রবার তিনি কোভিড-১৯ পজিটিভ হিসেবে এসএমএস পেয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে হোম আইসোলেশনে রয়েছেন।

তিনি বলেন, ‘বর্তমান দুর্যোগপূর্ণ অবস্থায় সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। পৌরবাসীকে করোনাভাইরাস রোধে বিভিন্ন জনসচেতনতামূলক প্রচার ও জীবানুনাশক স্প্রে দেওয়ার ব‌্যবস্থা করেছি। সবাইকে আরও বেশি সচেতন হওয়ার অনুরোধ করছি। অদৃশ‌্য এই ভাইরাস যে-কারও হতে পারে, তাই সচেতনতাই সুস্থ থাকার মূল ভিত্তি। আমি সুস্থ হয়ে আবার পৌরবাসীর সেবায় ফিরতে চাই।’ তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

এদিকে জেলায় দিনের পর দিন বাড়ছে করোনায় আক্রান্ত ব‌্যক্তির সংখ‌্যা। জেলায় মোট করোনা শনাক্ত এক হাজার ৫৭৯ জনের। তাদের মধ্যে আক্রান্ত ২৪ জনের মুত‌্যু হয়েছে। অন‌্যদিকে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ১১৬ জন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাজ্য কীভাবে গঠিত হয়েছিল, তিন দেশ কি পারবে ভাঙতে?
কী, কেন, কীভাবেযুক্তরাজ্য কীভাবে গঠিত হয়েছিল, তিন দেশ কি পারবে ভাঙতে?
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
আসিফ নজরুলকে নিয়ে তদন্তে কী বলেছেন শান্ত-লিটন?
আসিফ নজরুলকে নিয়ে তদন্তে কী বলেছেন শান্ত-লিটন?
বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস ‘নেতিবাচক’ থেকে ‘স্থিতিশীল’ করলো মুডিস
বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস ‘নেতিবাচক’ থেকে ‘স্থিতিশীল’ করলো মুডিস
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি