করোনার উপসর্গে ভাঙ্গা পৌরসভার নির্বাহী প্রকৌশলীর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
০৭ জুলাই ২০২০, ০৮:৪৬ আপডেট : ০৭ জুলাই ২০২০, ০৮:৫০

আনোয়ার হোসেন

করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন (৫৭)। রবিবার (৫ জুলাই) মধ্যরাতে তার মৃত্যু হয়।

আনোয়ার হোসেনের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায়।

ভাঙ্গা পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা কাওছার মিয়া জানায়, কয়েকদিন ধরেই জ্বর, ও শ্বাসকষ্টে ভুগছিলেন আনোয়ার হোসেন। করোনার উপসর্গ থাকায় ভাঙ্গা হাসপাতালের ডাক্তার তাকে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। রবিবার উন্নত চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে যান তিনি। ডাক্তার দেখানোর পর পরিবারের সদস্যদের নিয়ে বরিশালে একটি হোটেলে ছিলেন। পরদিন গলাচিপায় যাওয়ার কথা ছিল তার। রাতে প্রচণ্ড শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে হোটেলেই মারা যান তিনি। সোমবার গলাচিপায় নিজ বাড়িতে তাকে দাফন করা হয়েছে।

তার মৃত্যুতে পৌরমেয়র আবু ফয়েজ রেজা শোক প্রকাশ করেছেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব শিক্ষক দিবসে শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী 
বিশ্ব শিক্ষক দিবসে শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী 
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
১৮ দেশের গুরুত্বপূর্ণ বাজার ঘিরে রফতানি বহুমুখীকরণ কৌশল প্রণয়ন করছে সরকার
১৮ দেশের গুরুত্বপূর্ণ বাজার ঘিরে রফতানি বহুমুখীকরণ কৌশল প্রণয়ন করছে সরকার
মাদ্রিদে কেন বিক্ষোভ করছে ভাড়াটিয়ারা
মাদ্রিদে কেন বিক্ষোভ করছে ভাড়াটিয়ারা
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!