টেকনাফে বন্যহাতির আক্রমণে রোহিঙ্গা নারীর মৃত্যু

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১০ জুলাই ২০২০, ১৭:১৫ আপডেট : ১০ জুলাই ২০২০, ১৭:১৯

বন্যপ্রাণি সংরক্ষণে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় কাজ করা স্বেচ্ছাসেবীরা
কক্সবাজারের টেকনাফে ক্যাম্প সংলগ্ন পাহাড়ে বন্যহাতির আক্রমণে রাশিদা বেগম (৩০) নামে এক রোহিঙ্গা নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) ভোররাতে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার করেন আর্মড পুলিশ সদস্যরা। ওই নারী টেকনাফের নতুন লেদা রোহিঙ্গা ক্যাম্পের মৃত মমতাজের মেয়ে।

এ নিয়ে গত তিন বছরে হাতির আক্রমণে ১৪ জন রোহিঙ্গাসহ ২২ জনেরও অধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম। তিনি বলেন, ‘রাতে ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে এক রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে বন্যহাতির আঘাতে তার মৃত্যু হয়েছে।’

টেকনাফ নতুন লেদা রোহিঙ্গা ক্যাম্পের নেতা মোস্তফা কামাল বলেন, ‘পাহাড়ে বাগানে কাজ করতে যাওয়া ক্যাম্পের এক নারী বন্যহাতির আক্রমণে মারা গেছে। রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় একদল বন্য হাতি প্রবেশ করে। এ সময় বন্যহাতির দল দেখে লোকজন দিজ্ঞিবিদিক পালাতে থাকে। এতে বন্যহাতির আক্রমনে ঘটনাস্থলে মারা যায় এক রোহিঙ্গা। পুলিশের অনুমতি ফেলে লাশ দাফন সম্পন্ন করা হবে।

টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প আর্মড পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. রকিবুল ইসলাম জানান, ‘ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে এক রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন দেখা মনে হচ্ছে বন্যহাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে। সে সেখানে বাগানে কাজ করতে গেছিলো বলে জানা গেছে।’

বনবিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ বলেন, ‘২০১৭ সালে ২৫ আগস্ট মিয়ানমারে সহিংসতার পর উখিয়ায় আশ্রয় নিয়েছে বিপুল সংখ্যক রোহিঙ্গা। পাহাড়ি এলাকার গাছপালা কেটে তারা গড়ে তুলেছে অসংখ্য ঝুপড়ি ঘর। এতে বাসস্থান ও খাবার সংকটে পড়া হাতির দল বিভিন্ন সময় লোকালয়ে ঢুকে পড়েছে।’ এতে প্রাণহানির সংখ্যা বাড়ছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যের রুশ ভাষা কোর্সের সনদ বিতরণ
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যের রুশ ভাষা কোর্সের সনদ বিতরণ
ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন মেসি
ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন মেসি
কাটা আপেল কালচে হওয়া ঠেকাতে ঘরোয়া কৌশল
কাটা আপেল কালচে হওয়া ঠেকাতে ঘরোয়া কৌশল
বেবিচকের দুই প্রকৌশলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি
বেবিচকের দুই প্রকৌশলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও