সরকারি বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবি

বরিশাল প্রতিনিধি
১১ জুলাই ২০২০, ১৮:৩৩আপডেট : ১১ জুলাই ২০২০, ১৮:৪৯

সরকারি বরিশাল কলেজের নাম পরিবর্তনের প্রস্তাব প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সরকারি বরিশাল কলেজের নাম পরিবর্তন করে অশ্বিনী কুমার দত্তের নামে করার প্রস্তাবে ফুঁসে উঠেছে বরিশালের ছাত্র সমাজ। ওই প্রস্তাবের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ সর্বস্তরের ছাত্র সমাজ। মানববন্ধনে আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

শনিবার বেলা সোয়া ১১টায় নগরীর সদর রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসলাম তালুকদার অনিক। বক্তব্য রাখেন সরকারি বরিশাল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি একেএম জাহাঙ্গীর হোসাইন, সাবেক এজিএস হাফিজ আহমেদ বাবলু, প্রাক্তন ছাত্র ও  সিনিয়র সাংবাদিক আলম রায়হান, কাউন্সিলর শেখ সাঈদ আহমেদ মান্নাসহ অনেকে। 

বক্তারা বলেন, সরকারি বরিশাল কলেজ প্রতিষ্ঠাকালে অশ্বিনী কুমার দত্তের কোনও অবদান নেই। সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস, সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত, সাবেক পৌর চেয়ারম্যান গোলাম মাওলাসহ বিভিন্ন গুণীজন ও ব্যক্তিদের অর্থে এবং কলেজের নিজস্ব অর্থায়নে এ কলেজ প্রতিষ্ঠিত হয়। এ কলেজে অশ্বিনী কুমার দত্তের কোনও অবদান নেই। কাজেই সরকারি বরিশাল কলেজের নাম কোনোভাবেই পরিবর্তন করা যাবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

প্রসঙ্গত এ বছরের শুরুর দিকে সরকারি বরিশাল কলেজের নাম পরিবর্তন করে অশ্বিনী কুমার দত্তের নামে করার একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠান বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এ প্রস্তাবে নাখোশ হওয়ায় সম্মিলিতভাবে এ আন্দোলন শুরু হয়।

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, অশ্বিনী কুমার দত্ত্বের ভক্ত ব্যাপক জনগোষ্ঠী রয়েছে বরিশালে। প্রতি বছর অশ্বিনী কুমার দত্তের জন্ম ও মৃত্যুবার্ষিকীতে স্থানীয় সুশীল সমাজ-সাহিত্য ও সংস্কৃতিপ্রেমীরা দাবি তুলে আসছেন অশ্বিনী কুমার দত্তের বাড়িতে প্রতিষ্ঠিত কলেজের (সরকারি বরিশাল কলেজ) নামকরণ তার নামে করা হোক। তাদের দাবির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন থেকে অশ্বিনী কুমার দত্তের নামে বরিশাল কলেজের নাম পরিবর্তনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এখন মন্ত্রণালয় যদি মনে করে কলেজের নাম অশ্বিনী কুমার দত্তের নামে হবে সেটা তারা করবে, অথবা আগের নামেও বহাল রাখতে পারে। এটা মন্ত্রণালয়ের ব্যাপার। 

/টিএন/
সম্পর্কিত
এসএসসিতে ১৮৫ প্রতিষ্ঠানের কেউ উত্তীর্ণ হতে পারেনি: শিক্ষামন্ত্রী
আইডিয়ালে ‘কিশোর গ্যাং’য়ের আধিপত্যের অভিযোগ, অধ্যক্ষের বিরুদ্ধে মামলা
আরও ১ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপনের পরিকল্পনা
সর্বশেষ খবর
যদি ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রত্যাখ্যান করতাম, দেশে গৃহযুদ্ধ শুরু হতো: জামায়াত আমির
যদি ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রত্যাখ্যান করতাম, দেশে গৃহযুদ্ধ শুরু হতো: জামায়াত আমির
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: কবে খুলছে হরমুজ প্রণালি
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: কবে খুলছে হরমুজ প্রণালি
স্বর্ণের দাম আবার বাড়লো
স্বর্ণের দাম আবার বাড়লো
খাবার খেয়ে ৪০ জন হাসপাতালে, সেই রেস্তোরাঁকে লাখ টাকা জরিমানা
খাবার খেয়ে ৪০ জন হাসপাতালে, সেই রেস্তোরাঁকে লাখ টাকা জরিমানা
সর্বাধিক পঠিত
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
পচা সবজি দিয়ে তরুণ উদ্ভাবকের বাজিমাত, উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী
পচা সবজি দিয়ে তরুণ উদ্ভাবকের বাজিমাত, উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী
যে কৌশলে দেশ ছাড়েন বেনজীর
যে কৌশলে দেশ ছাড়েন বেনজীর
৬ হাজার ৮৮০ কোটি কীভাবে ২২ হাজার কোটি টাকা হলো
৬ হাজার ৮৮০ কোটি কীভাবে ২২ হাজার কোটি টাকা হলো