প্রধানমন্ত্রীর দেওয়া চেক সাংবাদিকদের হাতে তুলে দিলেন মাশরাফি

নড়াইল প্রতিনিধি
০২ আগস্ট ২০২০, ১২:২৯আপডেট : ০২ আগস্ট ২০২০, ১২:২৯

প্রধানমন্ত্রীর সহায়তা চেক সাংবাদিকদের হাতে তুলে দিলেন মাশরাফি করোনাকালীন পরিস্থিতিতে নড়াইল জেলার সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। রবিবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নড়াইল প্রেস ক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মো. জসিম উদ্দিন। প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবীর টুকুর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ, মো. আতিয়ার রহমান, কার্তিক দাস  প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু। চেক বিতরণ অনষ্ঠানে বক্তব্য রাখেন মাশরাফি

চেক বিতরণকালে মাশরাফি বিন মুর্তজা এমপি বলেন, ‘করোনাকালীন পরিস্থিতিতে মাঠে কাজ করে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। করোনাভাইরাসের প্রকৃত তথ্য তুলে ধরার কারণে প্রশাসন, স্বাস্থ্যবিভাগসহ সংশ্লিষ্টরা করোনা মোকাবিলায় যথাযথ ভূমিকা নিতে পেরেছে। দেশ ও জাতির যে কোনও ক্রান্তিকালে আগামীতেও সাংবাদিকরা সাহসী ভূমিকা পালন করবেন বলে আশা করি।’

প্রেস ক্লাব সূত্রে জানা যায়, নড়াইলে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ২৭ জন সাংবাদিক ১০হাজার টাকা করে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেয়েছেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আবার চালু হলো কামরাঙ্গীরচর লোহার ব্রিজ
আবার চালু হলো কামরাঙ্গীরচর লোহার ব্রিজ
নেতানিয়াহুকে নরকে পাঠানোর হুমকি, যুক্তরাষ্ট্রকেও ইরানের হুঁশিয়ারি
নেতানিয়াহুকে নরকে পাঠানোর হুমকি, যুক্তরাষ্ট্রকেও ইরানের হুঁশিয়ারি
আইলাইনার নিখুঁতভাবে লাগানোর সহজ উপায়
আইলাইনার নিখুঁতভাবে লাগানোর সহজ উপায়
ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে বাতিল হতে যাচ্ছিল লর্ডস টেস্ট!
ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে বাতিল হতে যাচ্ছিল লর্ডস টেস্ট!
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী