এখনও শিরোপার আশা ছাড়ছেন না রিয়াল মাদ্রিদ কোচ

  স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২৫, ১৩:০২আপডেট : ১৫ মে ২০২৫, ১৩:০২

বার্সেলোনার শিরোপা নিশ্চিত হতো গতকালকেই। কিন্তু শেষ মুহূর্তের গোলে মায়োর্কাকে ২-১ ব্যবধানে হারিয়ে কাতালানদের শিরোপা উৎসব বিলম্বিত করেছে রিয়াল মাদ্রিদ। তার পরেও লস ব্লাঙ্কোসদের কোচ শিরোপার আশা ছাড়ছেন না। তার মতে, শিরোপার লড়াই এখনও শেষ হয়ে যায়নি।  

বার্সা এখন ৪ পয়েন্টের ব্যবধান নিয়ে শীর্ষে রয়েছে। এক ম্যাচ কমও খেলেছে তারা।  ২৮তম লা লিগা শিরোপা আজ রাতেই নিশ্চিত হয়ে যেতে পারে, যদি কাতালানরা এস্পানিওলকে হারিয়ে দেয়। 

রিয়াল মাদ্রিদের শিরোপা জয়ের অভাবনীয় লক্ষ্য তখনই বাস্তবায়িত হবে, যদি বার্সা তাদের শেষ তিন ম্যাচেই পরাজয় বরণ করে আর রিয়াল তাদের বাকি দুই ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে পারে। তার পরেও ক্ষীণ আশা বেঁচে থাকায় আনন্দিত বিদায়ী কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘আমরা নিজেদের কাজটা ঠিকমতো করতে চাই। সেটা হচ্ছে পরবর্তী ম্যাচগুলো জয় এবং তার পর আমরা দেখবো কী হয়। আমাদের আজকের লক্ষ্যই ছিল আজ ওদের শিরোপা জিততে দেবো না। তাদের এখন কাল রাতে (আজ) খেলতে হবে।’

রিয়াল মাদ্রিদ কোচের মতে ফুটবলে যে কোনও কিছুই হতে পারে, ‘ফুটবলে যে কোনও কিছু হতে পারে। তারা যদি কাল জিতেই যায়, তাহলে আমরা তাদের অভিনন্দন জানাবো। না জিতলে তখন আমরা শিরোপা লড়াইয়ে ঠিকই থাকবো।’

অতিরিক্ত সময়ের গোলে জয় নিশ্চিত করায় ছেলেদের প্রশংসায় ভাসিয়েছেন আনচেলত্তি, ‘১২জন চোটে থাকার পরও আমরা হাল ছেড়ে দেইনি। যেটা খুবই বিরল ঘটনা। ম্যাচ জেতায় দল ও খেলোয়াড়দের ভালো মনোভাবের জন্য ধন্যবাদ। আমি এমন দল দেখিনি যারা গোল বরাবর ৪০টি শট নেয়, যেমনটি আজ দেখলাম।’

/এফআইআর/ 
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি